NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

‘মুসাফির ক্যাফে’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, তবু আসছে সিজন ২


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

‘মুসাফির ক্যাফে’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, তবু আসছে সিজন ২

ওটিটিতে মুক্তির পর থেকেই আলোচনায় ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’। গল্প, অভিনয় ও নির্মাণ নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

তবে প্রশংসা কিংবা সমালোচনা—দুইয়ের মাঝেও সিরিজটির গল্প ও চরিত্র নিয়ে আলোচনা থামেনি। বরং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওটিটি মহল, সর্বত্রই চলছে ‘মুসাফির ক্যাফে’ নিয়ে চর্চা। এর মধ্যেই দ্বিতীয় সিজন আসার আভাস দিলেন পরিচালক রুচির অরুণ।

 

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিরিজটির সাড়া এবং পরবর্তী কিস্তি নিয়ে কথা বলেছেন নির্মাতা।

দর্শকদের মিশ্র প্রতিক্রিয়াকেও ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। 

 

পরিচালকের মতে, গল্পের চরিত্রগুলোর মধ্যে দর্শক নিজেদের জীবনের নানা অভিজ্ঞতার প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন বলেই সিরিজটি এতটা আলোচনায় এসেছে।

Musafir Cafe (TV Series 2026– ) - IMDb

রুচির অরুণ বলেন, ‘এমনই একটা লাভ স্টোরির জন্য অপেক্ষা করছিলেন দর্শক। এই গল্পে দর্শক নিজেকে খুঁজে পেয়েছে।

সুধা, চন্দর আর প্রীতি—এদের মধ্যে অনেকেই নিজেদের ছায়া দেখতে পাচ্ছেন। ‘মুসাফির ক্যাফে’ ভালোলাগার সেটাই অন্যতম কারণ। এই ধরনের গল্পের সত্যিই বড় অভাব ছিল। এত সুন্দর গল্প, মেদহীন চিত্রনাট্য, সাবলীল অভিনয় সবকিছু নিয়েই দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছে।’

 

প্রথম সিজন মুক্তির পর দর্শকদের আগ্রহ এখন স্বাভাবিকভাবেই ঘুরেছে পরবর্তী কিস্তির দিকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিজটির দ্বিতীয় সিজন নিয়ে আলোচনা শুরু হওয়ার পর নির্মাতার কাছ থেকেও মিলেছে আশাব্যঞ্জক বার্তা।

 

তবে দ্বিতীয় সিজন তৈরিতে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চান না রুচির। তার মতে, ভালো গল্প তৈরি করতে সময় প্রয়োজন। চিত্রনাট্য লেখা থেকে শুরু করে শুটিং ও সম্পাদনা—সবকিছু শেষ করেই দর্শকদের সামনে নতুন সিজন হাজির করতে চান তিনি।

‘মুসাফির ক্যাফে ২’ প্রসঙ্গে রুচির অরুণের ভাষ্য, ‘মানুষের যে উৎসাহ তৈরি হয়েছে, তাতে সিজন ২ নিশ্চয়ই আসবে। তবে সেটা কবে আসবে এখনও জানি না। কারণ তার জন্য আগে লিখতে হবে, বানাতে হবে, এডিট করতে হবে। আশা করছি আমরা আবার ফিরব।’

মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দর্শকদের আগ্রহই আপাতত ‘মুসাফির ক্যাফে’র সবচেয়ে বড় প্রাপ্তি। সেই আগ্রহকে সঙ্গে নিয়েই এবার দ্বিতীয় সিজনের গল্প তৈরির পথে হাঁটছেন নির্মাতারা।