NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। তবে তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে উল্লেখ করেন এবং বলেন, তিনি নিউইয়র্ক সিটিতে স্বাগত নন। তিনি জানান, শহরের প্রশাসন ও আইনি বিভাগ বিষয়টি পর্যালোচনা করে দেখেছে যে নিউইয়র্ক সিটির পক্ষে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সম্ভব নয়। তবে তিনি যুক্তরাষ্ট্রকে আইসিসির সঙ্গে সহযোগিতা করে পরোয়ানা কার্যকর করার আহ্বান জানান।

এর আগে, এই মাসের শুরুতে মামদানি বলেছিলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের আইনি সুযোগ নিয়ে আলোচনা চলছে।

 

 

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না। মামদানির বক্তব্যের জবাবে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, নিউইয়র্কবাসীর সেবা করাই মেয়রের দায়িত্ব, হামাসের প্রচারণা করা নয়।

উল্লেখ্য, ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

আদালতের অভিযোগ, তারা মানবিক সহায়তা সীমিত করে অনাহারকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করেছেন এবং বেসামরিক মানুষের ওপর হামলার দায় বহন করেন।

তবে ইসরায়েল সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।