NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

কানাডার সালসা উৎসবে বন্দুক হামলায় নিহত ২, হামলাকারী পলাতক


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

কানাডার সালসা উৎসবে বন্দুক হামলায় নিহত ২, হামলাকারী পলাতক

কানাডার টরন্টো শহরে একটি সালসা উৎসবে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়েছেন।

হামলার পর সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

টরন্টো পুলিশ জানিয়েছে, শনিবার সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউতে আয়োজিত ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসবে এই গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ছয়জনকে উদ্ধার করে।

পরে তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের বর্তমান অবস্থা বা তাদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় আছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

 

পুলিশ এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত এখনো চলছে। এ কারণে এলাকাজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, উৎসব চলাকালীন হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এরপর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সেন্ট ক্লেয়ার উৎসবে ঘটে যাওয়া এই ‘অর্থহীন সহিংসতায়’ তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, এই হামলায় দুজনের প্রাণ গেছে এবং আরো অনেকে আহত হয়েছেন।

 


 

টরন্টোর এই হামলার ঘটনা কানাডায় সাম্প্রতিক কয়েকটি বন্দুক হামলার মধ্যে সর্বশেষ। উল্লেখ্য যে, এর আগে গত মাসের শেষ দিকে মন্ট্রিয়লে একটি বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত হন। হামলাকারী পরে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডার পশ্চিমাঞ্চলের ছোট খনিশহর টাম্বলার রিজের একটি বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আটজন নিহত হন। নিহতদের মধ্যে হামলাকারীর মা ও সৎ ভাইও ছিলেন। ওই ঘটনায় আরো ২৭ জন আহত হন। পরে হামলাকারী নিজেই নিজের জীবন শেষ করেন।