NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় গুগলের এক ঊর্ধ্বতন প্রযুক্তি কর্মকর্তা তার স্বামীর গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ২৩ বছর বয়সী ছেলেও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টার কিছু আগে এ ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার দিন জর্জিয়ার স্মার্না শহরের একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতর থেকে ৫৭ বছর বয়সী শীতল রজেসিয়েনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, যিনি পরবর্তীতে মারা যান। অন্যদিকে, দম্পতির ২৩ বছর বয়সী ছেলে জেসন রেসিয়েনকে বাড়ির বাইরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

জরুরি উদ্ধারকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত স্বামী, ৫৬ বছর বয়সী কার্ক বি রেসিয়েনকে তাদের পারিবারিক বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তাকে কব কাউন্টি আটক কেন্দ্রে জামিনবিহীন অবস্থায় রাখা হয়েছে। কার্কের বিরুদ্ধে হত্যা, মারাত্মক হামলা ও অপরাধের সময় আগ্নেয়াস্ত্র রাখার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

তবে পুলিশ এই পারিবারিক সহিংসতার সঠিক কারণ বা উদ্দেশ্য এখনও প্রকাশ করেনি।

 

নিহত শীতল রজেসিয়েন প্রযুক্তি খাতের একজন অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। গুগলের ইঞ্জিনিয়ারিং লিডার হিসেবে কর্মরত শীতল দুই দশকেরও বেশি সময় ধরে এই খাতে অবদান রাখছিলেন। গুগলে যোগদানের আগে তিনি বিখ্যাত প্রতিষ্ঠান হোম ডিপোট ডট কম এর মোবাইল ও ডিজিটাল রূপান্তর বিভাগের নেতৃত্ব দেন। এ ছাড়া আবহাওয়া ও আর্থিক প্রযুক্তি খাতেও তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ই-কমার্স, মোবাইল ও ওয়েব প্রযুক্তিতে তার বিশেষ দক্ষতা ছিল এবং তিনি দুইটি সফটওয়্যার পেটেন্টেরও উদ্ভাবক। তিনি জর্জিয়ার আটলান্টায় তার স্বামী ও দুই সন্তান জেসন ও জেসিকাকে নিয়ে থাকতেন। মর্মান্তিক এই ঘটনায় স্থানীয় প্রবাসী ভারতীয় ও প্রযুক্তি মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।