NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৬, ০৯:০৭ এএম

বাবার জানাজা পড়াতে চান মোজতবা, নিরাপত্তা বাহিনীর না

সাবেক সুপ্রিম লিডার ও নিজের বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা পড়ানোর আগ্রহ দেখিয়েছেন বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে নিরাপত্তা বাহিনী তাকে এ ব্যাপারে না করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে এ তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত সুপ্রিম লিডারের প্রতিনিধি হাকিম ইলাহী।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসতে চেয়েছিলেন মোজতবা। কিন্তু নিরাপত্তাবাহিনী জানিয়েছে এটি তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে।

হাকিম ইলাহী বলেন, “গত সপ্তাহে আমি ইরানে ছিলাম এবং কিছু বন্ধুর সঙ্গে দেখা করেছি। যারা মোজতবা খামেনির সঙ্গে দেখা করেছেন। তিনি তাদের বলেছেন, তিনি প্রকাশ্যে আসতে চান। এমনকি তিনি জানাজার নামাজও পড়াতে চেয়েছেন। কিন্তু নিরাপত্তাবাহিনী তাকে এতে সমর্থন জানায়নি।”

বিজ্ঞাপন

“নিরাপত্তাবাহিনী বলেছে এটি তার জন্য অনেক বিপজ্জনক হবে এবং তারা নিরাপত্তা দিতে পারবে না। আর আমি মনে করি তিনি প্রকাশ্যে আসবেন না।”

আলি খামেনির জানাজার নামাজ পড়ানোর জন্য মোজতবা কাউকে মনোনীত করেছেন কি না এমন প্রশ্ন করা হলে হাকিম ইলাহী বলেন, “না তিনি কারও নাম বলেননি। যদি পরিস্থিতি ভালো হতো তাহলে নতুন সুপ্রিম লিডারই জানাজা পড়াতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি ভালো নয়।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মোজতবাকে শনাক্ত করে ফেলতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে হাকিম ইলাহী বলেন, “তাদের কাছে অনেক উন্নত প্রযুক্তি রয়েছে। তারা তাকে শনাক্ত ও অনুসরণ করতে পারে তিনি কোথায় অবস্থান করেন। এটি তার জন্য অত্যন্ত বিপজ্জনক। এ কারণে তিনি প্রকাশ্যে আসবেন না।”