NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

নিউইয়র্ক নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৬, ১০:০৬ এএম

নিউইয়র্ক  নিউইয়র্কে ‘রইদ’ চলচ্চিত্রের আমেরিকা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

নিউইয়র্কে মেজবাউর রহমান সুমন পরিচালিত  চলচ্চিত্র ‘রইদ’–এর মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বায়োস্কোপ ফিল্মস আয়োজিত সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির উত্তর আমেরিকায় মুক্তির প্রস্তুতি, প্রদর্শনী পরিকল্পনা এবং দর্শকদের প্রত্যাশা নিয়ে বিস্তারিত তুলে ধরেন বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ। এসময় তার সাথে মঞ্চে উপস্থিত ছিলেন বিনোদন সাংবাদিক তানভীর তারেক।

রাজ হামিদ জানান, বায়োস্কোপ ফিল্মসের ৫৫তম পরিবেশনা হিসেবে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘রইদ’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন।

তিনি বলেন, বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দিতে প্রবাসে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘রইদ’ উত্তর আমেরিকায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।