NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে নতুন নির্দেশনা


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৬, ১০:০৬ এএম

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে নতুন নির্দেশনা

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, এরকম কিছু তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।


শনিবার (২০ জুন) বিকেল ৪টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
 

ওই পোস্টে বলা হয়, আপনার ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আপনারই দায়িত্ব। বি১/বি২ ভিজিটর ভিসায় যে কাজগুলো করার অনুমতি রয়েছে।
 

সেগুলো হলো, পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, বন্ধু বা আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং কোনো সভা বা সম্মেলনে যোগ দেওয়া।

এদিকে অভিবাসী ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়ে আবেদনকারীদের মধ্যে যে অসন্তোষ ও ভোগান্তি ছিল তা নিরসনে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গত ৩১ মে দেওয়া ঘোষণা অনুযায়ী, গত ১ জুন থেকে অভিবাসী ভিসার সব ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি কার্যক্রম শুরু হয়েছে।
 

এর আগে গত ১৮ এপ্রিল দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, পড়াশোনা ছেড়ে দেওয়া বা ক্লাসে অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।