NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৬, ১০:০৬ এএম

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্যারিসের ভার্সাই প্রাসাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।  চুক্তি স্বাক্ষরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।  

ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টকে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে দেখা যায়।

ভিডিওটি শেয়ার করে ম্যাক্রোঁ লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতে ভার্সাইয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে স্বাক্ষর করেছেন।’

 

 

 

 

তিনি আরও বলেন, ‘এই চুক্তি দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর সুযোগ করে দেবে। এটি সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শিগগিরই জ্বালানির দাম কমাতে সহায়তা করবে।’

 

Le Président Trump a signé ce soir à Versailles l’accord entre l’Iran et les États-Unis.

Cet accord ouvre la voie à une paix durable et permet la réouverture du détroit d’Ormuz.

C’est un pas important dans la bonne direction pour nos compatriotes… pic.twitter.com/b1XgZrBv0m

— Emmanuel Macron (@EmmanuelMacron) June 18, 2026

 

শুক্রবার (১৯ জুন) আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এরপর চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময়সীমা শুরু হবে।  এর আগে দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা