NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি

ফ্রান্সের ইভিয়াঁ-লে-বাঁ শহরে চলমান জি৭ শীর্ষ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রসায়ন আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। হাস্যোজ্জ্বল মুখে মেলোনি মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগল! আমরাই কিন্তু ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি।

 

ইন্ডিয়ার টুডে-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সম্মেলনের প্রথাগত গ্রুপ ছবি তোলার জন্য বিশ্বনেতারা যখন একত্রিত হচ্ছিলেন, ঠিক তখনই মেলোনি ও মোদিকে একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা যায়। সংক্ষিপ্ত হলেও এই আলাপচারিতার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মেলোনির এমন মন্তব্যের জবাবে মোদিও হাসিমুখে সম্মতি জানান।

মেলোনি রসিকতা করে আবার বলেন, ‘হ্যাঁ, ইনস্টাগ্রামে আমরাই সবচেয়ে জনপ্রিয়।’ নেট দুনিয়ায় এই রসায়ন ‘মেলোডি’ নামে পরিচিত।

 

কিভাবে শুরু এই ‘মেলোডি’ ট্রেন্ড

একসময় এটি কেবলই নেটিজেনদের একটি মজার ট্রোল বা কৌতুক ছিল। গত তিন বছরে এটি বৈশ্বিক সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে পরিণত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী মোদি ও ইতালির প্রধানমন্ত্রী মেলোনির পদবি মিলিয়ে তৈরি এই ‘#Melodi’ হ্যাশট্যাগটি এখন একটি পরিচিত ব্র্যান্ড।

 

শুরুটা ২০২৩ সালে। দুবাইতে অনুষ্ঠিত কপ২৮ জলবায়ু সম্মেলনের সময় মেলোনি মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘Good friends at COP28 #Melodi’।

ব্যাস, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মিম, ফ্যান-এডিট আর মজার পোস্টে ছেয়ে যায় ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রাম।

আন্তর্জাতিক যেকোনো মঞ্চে এই দুই নেতার মোলাকাত মানেই ইন্টারনেটে নতুন করে লাইক-কমেন্টের বন্যা।

 

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে জানা যায়, গত মাসে মোদির রোম সফরের সময় এই ট্রেন্ড এক ভিন্ন মাত্রা পায়। মোদি স্বয়ং মেলোনিকে ভারতের বিখ্যাত ‘মেলোডি’ টফির একটি প্যাকেট উপহার দেন। এটিকে নেটিজেনরা ‘মেলোডি’ ট্রেন্ডের প্রতি মোদির সবচেয়ে মিষ্টি স্বীকৃতি হিসেবে দেখছেন।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্লু ব্যান্ডগলা স্যুটে পরিহিত মোদী যখন সাদা স্যুটে থাকা মেলোনির হাতে টফির প্যাকেটটি তুলে দিচ্ছিলেন, তখন মেলোনি হেসে ক্যামেরার সামনে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য খুব সুন্দর একটা উপহার এনেছেন... মেলোডি টফি।’

ভিডিওটি আপলোড হওয়ার মাত্র ৬ ঘণ্টার মধ্যে ১০০ মিলিয়ন (১০ কোটি) ভিউ পার করে এবং বর্তমানে এতে ১৩ মিলিয়নেরও বেশি লাইক রয়েছে।