NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

নর্থ ক্যারলিনার স্টেট সিনেটর হলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৬:০৬ পিএম

নর্থ ক্যারলিনার স্টেট সিনেটর হলেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান

নর্থ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনের উচ্চপর্যায়ে আরও এক বাংলাদেশি বংশোদ্ভূতের নাম যুক্ত হলো। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান আইনজীবী হাসিব ফাতমী (৩৮) নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট ডিস্ট্রিক্ট-১৮-এর স্টেট সিনেটর হিসেবে মনোনয়ন পেয়েছেন। গত ২১ মে সিনেটর টেরেস ইভারিট পদত্যাগ করায় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক পার্টির নীতিনির্ধারকরা তাকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সিনেটর হিসেবে মনোনীত করেন। সম্প্রতি তিনি শপথ গ্রহণ করেছেন।

এর আগে হাসিব ফাতমী নর্থ ক্যারোলাইনার ওয়েক ফরেস্ট টাউনের কমিশনার হিসেবে নির্বাচিত হন। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে তিনি একই আসনে স্টেট সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সিনেটর হিসেবে দায়িত্ব পাওয়ায় তার বিজয়ের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। মনোনয়ন পাওয়ার পর এক নির্বাচনী সমাবেশে হাসিব ফাতমী বলেন, “মাত্র কয়েক মাস আগে আমি ওয়েক ফরেস্ট টাউন কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছি। দায়িত্ব পালনের মাধ্যমে এলাকাবাসী ও অঙ্গরাজ্যের রাজনৈতিক নেতৃত্বের আস্থা অর্জন করতে পেরেছি। এই মনোনয়ন সেই আস্থারই প্রতিফলন। আমি এলাকার মানুষের কল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করতে চাই।”

তিনি আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরের নির্বাচনে নর্থ ক্যারোলাইনার রাজধানী র‌্যালি সিটিসহ সংশ্লিষ্ট এলাকার ভোটাররা তাকে পূর্ণ মেয়াদের জন্য নির্বাচিত করবেন।