NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

হরমুজে মার্কিন হামলায় তেলের ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় ক্রু উদ্ধার


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

হরমুজে মার্কিন হামলায় তেলের ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় ক্রু উদ্ধার

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির দক্ষিণে মার্কিন হামলায় আগুন লাগা তেলের ট্যাংকার থেকে ২৪ ভারতীয় ক্রুকে অক্ষত উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৮ জুন) ওমান কর্তৃপক্ষের সহায়তায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

গণমাধ্যমটি জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের বন্দরের দিকে যাওয়ার অভিযোগে ‘এমটি মারিভেক্স’ নামের একটি খালি তেলের ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন যুদ্ধবিমানের ক্ষেপণাস্ত্র হামলার পর জাহাজটি বিকল হয়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, পালাউয়ের পতাকাবাহী এমটি মারিভেক্স জাহাজটি আন্তর্জাতিক জলসীমা দিয়ে ইরানের দিকে যাচ্ছিল।

মার্কিন নৌবাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করা এবং দিকনির্দেশনা না মানায় বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ থেকে একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান জাহাজটি লক্ষ্য করে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি জাহাজের ইঞ্জিন ও স্টিয়ারিং রুমে আঘাত হানে, যার ফলে জাহাজটি বিকল হয়ে পড়ে।

 

মার্কিন সামরিক বাহিনীর দাবি, জাহাজটি ইরানের ওপর চলমান অবরোধ লঙ্ঘন করার চেষ্টা করছিল।

এদিকে, ভারত সরকারের পক্ষ থেকে মার্কিন হামলার বিষয়টি সরাসরি উল্লেখ না করা হলেও জানানো হয়েছে যে, জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিককে ওমান কর্তৃপক্ষের দ্রুত সহায়তায় সম্পূর্ণ নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস এই উদ্ধার অভিযানের জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানিয়েছে।

 

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আক্রান্ত জাহাজটি ভারতের মালিকানাধীন নয় এবং এটি মার্কিন প্রশাসনের (ওএফএসি) কালো তালিকাভুক্ত ছিল।

সূত্রমতে, জাহাজটি গত কয়েক দিন ধরে মার্কিন নৌবাহিনীর সতর্কতা এড়ানোর জন্য একাধিকবার চেষ্টা চালিয়েছিল। ট্র্যাকিং সিগন্যাল বা লোকেশন ডিভাইস বন্ধ করে ওমানের জলসীমা ব্যবহার করে জাহাজটি অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করার সময় এই হামলার শিকার হয়।