NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৬, ১০:০৬ এএম

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

দক্ষিণ লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং অবকাঠামো ধ্বংস বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

একই সঙ্গে ইরানকে সতর্ক করে তিনি বলেছেন, লেবাননকে কোনো পক্ষের দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

 

বার্তা সংস্থা আলজাজিরা বলছে, জরুরি মানবিক সহায়তা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

তিনি বলেন, সরকারের ত্রাণ পরিকল্পনার আওতায় বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ এবং দক্ষিণাঞ্চলে থেকে যাওয়া ৫০ হাজার বাসিন্দাকে নগদ সহায়তা দেওয়া হবে।

বাস্তুচ্যুত লেবানিজদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের মর্যাদাপূর্ণ ও নিরাপদভাবে নিজ ভূমিতে ফিরে যাওয়া আমাদের দায়িত্ব ও অগ্রাধিকারের কেন্দ্রবিন্দুতে রয়েছে।’

সালাম জানান, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত জনগণের ঘরে ফেরার পথ নিশ্চিত করতে লেবানন সরকার সবচেয়ে কম ব্যয়বহুল ও কার্যকর উপায় হিসেবে আলোচনার পথ বেছে নিয়েছে।

 

ইরানের প্রতি বার্তায় তিনি বলেন, ‘আমাদের দক্ষিণাঞ্চলের প্রতি দয়া দেখান। আমরা এই ভূমির মানুষ। লেবানন কারও রাজনৈতিক খেলার দর-কষাকষির উপকরণ নয় এবং দক্ষিণ লেবাননও কারো জন্য সংরক্ষিত যুদ্ধক্ষেত্র হতে পারে না।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন দক্ষিণ লেবাননকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের প্রভাব নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।