NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩১, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
অসহায় মানুষের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর সাবমেরিন ক্যাবল সুরক্ষায় পানির নিচে ড্রোন প্রযুক্তি তৈরি করবে আকাস হরমুজে চলাচলকারী জাহাজগুলোর প্রতি ইরানের সতর্কবার্তা টাইব্রেকার রোমাঞ্চে আর্সেনালকে হারিয়ে ফের ইউরোপসেরা পিএসজি অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস আর নেই যুক্তরাষ্ট্রে ঈদ আল আযহা উদযাপন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ সুইজারল্যান্ডে ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে ৩ জন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বৈঠকে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ হয়নি কেন শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর?
Logo
logo

ন্যাটো সদস্য রোমানিয়ায় রুশ ড্রোন হামলায় কেঁপে উঠল আবাসিক ভবন, আহত ২


খবর   প্রকাশিত:  ৩০ মে, ২০২৬, ০৯:০৫ এএম

ন্যাটো সদস্য রোমানিয়ায় রুশ ড্রোন হামলায় কেঁপে উঠল আবাসিক ভবন, আহত ২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবার সরাসরি ন্যাটো সদস্য দেশ রোমানিয়ার ভেতরে পৌঁছে গেছে। ইউক্রেন সীমান্তঘেঁষা রোমানিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গালাতি শহরে একটি ড্রোন শহরের একটি ১০ তলা আবাসিক ভবনে বিস্ফোরিত হওয়ায় দুজন আহত হন।

 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেন সীমান্তের কাছে গালাতি এলাকায় রাডারে শুক্রবার রাতে একটি রুশ ড্রোন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করতে দেখা যায়।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, শহরটির ১০ তলা আবাসিক ভবনটির ছাদের একটি অংশ পুড়ে গেছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরিত হওয়ায় ওপরের তলার একটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। এতে এক নারী ও এক শিশু আহত হয়েছে।

 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ঘটনাটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে।

অন্যদিকে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ইউরোপীয় নেতাদের সতর্ক করে বলেছেন, ড্রোনগুলো ভবিষ্যতেও পথভ্রষ্ট হয়ে তাদের দেশে ঢুকে পড়বে এবং জনগণকে শান্তিতে ঘুমাতে দেবে না।

uuuu

ইউক্রেন যুদ্ধ চলাকালে প্রথমবারের মতো ন্যাটো সদস্য দেশের হামলায় মানুষ আহত হলো। এতে ন্যাটোর পূর্ব সীমান্তে উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচেছ।

কারণ সদস্য দেশগুলো আশঙ্কা করছে যুদ্ধ তাদের দেশের ভেতরেও ছড়িয়ে পড়তে পারে।

 

নাটোর মহাসচিব মার্ক রুটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, ‘রাশিয়ার বেপরোয়া আচরণ আমাদের সবার জন্যই বিপজ্জনক।’

রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর ড্যানের সঙ্গে ফোনে কথা বলার পর এ মন্তব্য করেন তিনি। রোমানিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন—দুটিরই সদস্য।