NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার নিজেকে কারিশমার ‘প্রথম মেয়ে’ বললেন কারিনা আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৬, ০৭:০৫ পিএম

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন

নজমুল হক, ফ্রান্স প্রতিনিধি//

উত্সাহ-উদ্দীপনা, আনন্দ ও ত্যাগের মহিমায় ফ্রান্সে উদযাপিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

বিজ্ঞাপন

বুধবার (২৭ মে) ঈদের দিন সকাল থেকেই প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরের মসজিদ ও নির্ধারিত ঈদ জামাতস্থলগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আমেজে মেতে ওঠেন।

 

প্যারিস গ্র্যান্ড মসজিদে ঈদের দুটি বড় জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৩০ মিনিটে।

এ ছাড়া অভারভিলা ইনডোর স্টেডিয়ামে সকাল ৬টা থেকে ধারাবাহিকভাবে কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। অন্যদিকে, প্রবাসী বাঙালি কমিউনিটি পরিচালিত স্তাহ মসজিদেও সকাল ৭টা থেকে পর পর পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে অংশ নিতে পরিবার-পরিজন নিয়ে ভোর থেকেই মুসল্লিরা নির্দিষ্ট কেন্দ্রগুলোতে সমবেত হতে শুরু করেন।

বিজ্ঞাপন

 

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়িত ও নির্যাতিত মুসলমানদের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

ঈদুল আজহার মূল শিক্ষা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার বাণীকে ধারণ করে প্রবাসের মাটিতেও সবাই আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেন। ঈদের দিনটি উদযাপনে ফ্রান্সের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।

 

সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ, ত্যাগ ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে ফ্রান্সে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা।