NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৬, ০৯:০৫ এএম

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবার ‘নেহারি-রন্ধনশিল্পী’

ঢাকার রাস্তায় আমেরিকার পতাকাশোভিত রিকশা চালানোর পর এবার নেহারি রান্নার ভিডিও পোস্ট করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। নিজের তৈরি করা এই নেহারিকে ‘সর্বশ্রেষ্ঠ’ বলেও দাবি করেছেন তিনি।

 

ঈদ উপলক্ষে রাষ্ট্রদূতের রান্নার ভিডিওটি মঙ্গলবার (২৬ মে) পোস্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের জনপ্রিয় অনলাইন কুকিং ও ফুড-ভিডিও প্ল্যাটফর্ম ‘মাহিম মেকস’-এর কনটেন্ট ক্রিয়েটর মাহিম আহমেদ রাষ্ট্রদূতের সঙ্গে নেহারি রান্না করছেন। সম্পূর্ণ ভিডিওতে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলায় কথা বলতে শোনা যায়।

ভিডিওতে আরো দেখা যায়, দুজনে চুলায় রাখা প্যানের মধ্যে ঢেলে দিচ্ছেন গরুর নলা বা পায়া।

এরপর একে রান্নার সব উপকরণ দিচ্ছেন তারা।

 

এ সময় মাহিম ব্রেন্ট ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেন, ‘অ্যাম্বাসাডর, আপনি কি রান্না করতে পছন করেন?’ জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘জি, আমি রান্না করতে খুব পছন্দ করি।’

মাহিম আরো প্রশ্ন করেন, ‘বাংলাদেশে আপনার প্রিয় খাবার কী।’ জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে আমার প্রিয় খাবার খাসির বিরিয়ানি।

 

রাষ্ট্রদূত আরো বলেন, ‘ঈদ মোবারক। মাহিমের সঙ্গে নেহারি রান্না করে এবং বাংলাদেশে ঈদের ঐতিহ্য সম্পর্কে জানতে পেরে দারুণ লেগেছে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রেরে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গত ২০ মে মার্কিন জাতীয় পতাকার নকশার সঙ্গে মিল রেখে ঢাকার রাস্তায় ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেন রাষ্ট্রদূত। এ সময় তাকে রিকশায় চালকের আসনে বসে পোজ দিতে দেখা যায়।

সেসময় ক্রিস্টেনসেন বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন তুলে ধরা হয়েছে।