NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬ | ৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশ্বমঞ্চে শাড়ির প্রচার: ‘শাড়ি গোজ গ্লোবাল’ ট্রাম্প প্রশাসন ছাড়ছেন প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট জাতিসংঘের মহাসচিব পদের দৌড়ে দ্বিতীয় দফায় এগিয়ে রদ্রিগেস-বিরকেট প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার ২ তরুণের পরিবারেরও প্রশ্ন—‘দুজন মিলে কি এত বড় ঘটনা ঘটাতে পারে?’ নতুন আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, আজ বৈঠক প্রিন্সেস ডায়ানার জীবন নিয়ে বই লিখছেন ভাই চার্লস স্পেন্সার বক্স অফিসে দারুণ আয় দিয়ে শুরু হলো নতুন ‘ইনসিডিয়াস’ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Logo
logo

ভারতেই তৈরি হবে বিধ্বংসী রাফাল, দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৬, ১০:০৫ এএম

ভারতেই তৈরি হবে বিধ্বংসী রাফাল, দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি

ভারত বিমানবাহিনীর জন্য ১১৪টি ফ্রেঞ্চ ডাসল্ট রাফায়েল যুদ্ধবিমান ক্রয় আনুষ্ঠানিক আবেদনপত্র বা ‘লেটার অব রিকোয়েস্ট’ চূড়ান্ত করেছে। সোমবার (২৫ মে) একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে টিভি এই তথ্য নিশ্চিত করেছে।

 

দেশটির বিমানবাহিনীর ফাইটার স্কোয়াড্রনের ঘাটতি মেটাতে এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুদ্ধবিমান ক্রয়ে আনুমানিক ৩.২৫ লাখ কোটি রুপি মূল্যের চুক্তিটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। চুক্তিটি সম্পন্ন হলে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি হবে এটি।

সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক আবেদনপত্র ফ্রান্সে পাঠানোর কথা রয়েছে।

 

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন এবং একটি ভারতীয় সংস্থার অংশীদারির মাধ্যমে ১১৪টি যুদ্ধবিমানের মধ্যে প্রায় ৯০টি ভারতে তৈরি করার পরিকল্পনা রয়েছে। বাকি বিমানগুলো উড্ডয়ন-উপযোগী অবস্থায় সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।

সূত্রটি আরো জানিয়েছে, ফ্রান্স ‘লেটার অফ রিকোয়েস্টে’র জবাব দিলেই ভারত সংগ্রহের জন্য আনুষ্ঠানিক ‘রিকোয়েস্ট ফর প্রপোজাল’ জারির দিকে অগ্রসর হবে।