NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ২৬, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘দৃশ্যম ৩’


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৬, ১০:০৫ এএম

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘দৃশ্যম ৩’

মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দুর্দান্ত সাড়া পাচ্ছে ‘দৃশ্যম ৩’। প্রথম রবিবারেও বক্স অফিসে আয় বেড়েছে মোহনলাল অভিনীত বহুল প্রতীক্ষিত এই সিনেমার।

দর্শকদের উপচে পড়া ভিড় ও একের পর এক হাউসফুল শোর মধ্য দিয়ে মাত্র চার দিনেই ভারতে ছবিটির আয় দাঁড়িয়েছে ৫৪ কোটি ৫৫ লাখ রুপিতে।

 

গত ২১ মে মুক্তি পাওয়া সিনেমাটি চতুর্থ দিনে আয় করেছে প্রায় ১৩ কোটি ৯৫ লাখ রুপি, যা আগের দিনের তুলনায় আরো বেশি। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা এখনো অটুট।

সবচেয়ে বেশি ব্যবসা করেছে ছবিটির মালায়ালম সংস্করণ।

ভারতজুড়ে ৩ হাজার ১০০টিরও বেশি শো থেকে আয় এসেছে প্রায় ১১ কোটি ৭৫ লাখ রুপি। পাশাপাশি তেলুগু, তামিল ও কন্নড় সংস্করণও ভালো সাড়া ফেলেছে। ফলে কেরালার বাইরেও শক্ত অবস্থান তৈরি করেছে সিনেমাটি।

 

রবিবার দেশজুড়ে ৫ হাজার ২০০টির বেশি শোতে প্রদর্শিত হয়েছে ‘দৃশ্যম ৩’।

বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে দেখা গেছে দর্শকদের দীর্ঘ লাইন ও হাউসফুলের দৃশ্য।

 

পরিচালক জিতু জোসেফ নির্মিত এই থ্রিলার সিনেমার সবচেয়ে বড় বাজার আবারও কেরালা। শুধু রবিবারেই রাজ্যটি থেকে প্রায় ৯ কোটি ৭০ লাখ রুপির ব্যবসা এসেছে। এরপরই রয়েছে কর্নাটক। এছাড়া অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতেও ছবিটির আয় ছিল স্থিতিশীল।

 

দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সফলভাবে এগিয়ে চলছে সিনেমাটি। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ‘দৃশ্যম ৩’-এর মোট আয় পৌঁছেছে ১৪১ কোটি ৩৪ লাখ রুপিতে।

সিনেমাটিতে জর্জকুট্টি চরিত্রে আবারও দর্শকদের মুগ্ধ করেছেন মোহনলাল। তার সঙ্গে আরও অভিনয় করেছেন মীনা, আনসিবা হাসান, এস্থার অনিল, সিদ্দিক, মুরলী গোপী, বিজু মেনন ও কলাভবন শাজন।