NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতল ‘ফিয়র্ড’


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৬, ১০:০৫ এএম

কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার ‘পালম ডি'অর’ জিতে নিয়েছে রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের চলচ্চিত্র ‘ফিয়র্ড’। নরওয়েতে বসবাসকারী একটি অভিবাসী পরিবারের সংস্কৃতি ও জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমাটি।

শনিবার (২৩ মে) ফ্রান্সের কান শহরের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অনুষ্ঠিত জমকালো সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের এই পুরস্কার ঘোষণা করা হয়।

 

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

 

পুরস্কার নেওয়ার পর এক আবেগঘন ভাষণে পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিউ বলেন, ‘আজকের সমাজ বিভক্ত ও চরমপন্থী হয়ে উঠেছে। এই চলচ্চিত্রটি যেকোনো ধরনের মৌলবাদের বিরুদ্ধে একটি অঙ্গীকার। আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলার ঝুঁকি নিয়েছি, যা আমাদের অনেকেই জানেন কিন্তু জনসমক্ষে বলার সাহস পান না।’

এবারের উৎসবে মর্যাদাপূর্ণ এই শীর্ষ পুরস্কারের জন্য ২২টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

যার মধ্যে আমেরিকার ‘দ্য ম্যান আই লাভ’ ও ‘পেপার টাইগার’ ছবি দুটিও ছিল।

 

সূত্র : এনপিআর