NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২, ২০২৬ | ১৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ


খবর   প্রকাশিত:  ২৩ মে, ২০২৬, ১০:০৫ এএম

ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড। তার স্বামী অত্যন্ত বিরল এক ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় তার পাশে থাকতে এবং তাকে সমর্থন জোগাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার ওভাল অফিসে এক বৈঠকে গ্যাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার এই সিদ্ধান্তের কথা জানান। আগামী ৩০ জুন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়ে তার শেষ কার্যদিবস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

তুলসী গ্যাবার্ডের পদত্যাগপত্র হাতে পাওয়ার কথা উল্লেখ করেছে ফক্স নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমার ওপর আস্থা রাখার জন্য এবং গত দেড় বছর ধরে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়কে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আপনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

তিনি আরও লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত, ২০২৬ সালের ৩০ জুন থেকে কার্যকর হতে যাওয়া আমার পদত্যাগপত্রটি জমা দিতে হচ্ছে। আমার স্বামী আব্রাহাম সম্প্রতি অত্যন্ত বিরল এক ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন।’  

তিনি বলেন, ‘এই মুহূর্তে, তার পাশে থাকার জন্য এবং এই লড়াইয়ে তাকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য আমাকে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে।’

ডিএনআই হিসেবে দায়িত্ব পালনকালে তুলসী গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা সংস্থাকে পুনর্গঠনে বেশ কিছু রূপান্তরমূলক পদক্ষেপ নিয়েছিলেন। চলতি মাস পর্যন্ত গ্যাবার্ড সরকারের ৫ লাখেরও বেশি পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করেছেন। এর মধ্যে ট্রাম্প-রাশিয়া তদন্ত, জন এফ কেনেডি ও রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড এবং অন্যান্য বিষয়সংক্রান্ত নথি রয়েছে।