NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

নিউইয়র্কে আগামী ১৭ মে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ডে প্যারেড’ সফল করার আহ্বান


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৬, ০৯:০৫ এএম

নিউইয়র্কে আগামী ১৭ মে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ডে প্যারেড’ সফল করার আহ্বান

নিউইয়র্কে আগামী ১৭ মে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ ডে প্যারেড’ সফল করার আহ্বান জানান হয়েছে। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।
এ উপলক্ষ্য ২ মে শনিবার জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে ফুল এক্সিকিউটিভ ইনট্রোডিসিং ইভেন্ট ও মিট দ্য প্রেস’র আয়োজন করা হয়। এ সময় আয়োজক এবং অংশগ্রহণকারী সংগঠনগুলো নিজেদের ভাবনা তুলে ধরে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে প্রবাসী বাংলাদেশিদের প্যারেডে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডে প্যারেড কমিটির গ্র্যান্ড মার্শাল এম আজিজ, চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী, কনভেনর গিয়াস আহমেদ, মেম্বার সেক্রেটারী ফাহাদ সোলায়মান, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর লায়ন ফেডি রকি ও প্যারেড অর্ডিনেটর আব্দুস সোবহানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এই প্যারেডের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ করে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। সেইসাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণের মাধ্যমে প্যারেড সফল করারও আহ্বান জানান তারা।
তারা জানান, প্রবাসের শতাধিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড। প্রবাসের বিভিন্ন সংগঠনের পাশাপাশি প্যারেডে অংশ নিবেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গনের বাঙালি তারকারা। আমন্ত্রণ জানানো হয়েছে মেয়র, গভর্নরসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরে উচ্চ পর্যায়ে কর্মরত বাঙালিদেরও। ইতোমধ্যে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং অভিনেতা চঞ্চল চৌধুরী, রিচি সোলায়মান অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।