NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি

নিইউয়র্কে বাংলাদেশি মালিকানাধীন ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মার্চ জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গ্রাহক ও কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল কাদের, সিআইপির আমন্ত্রণে কমিউনিটির শীর্ষ স্থানীয় ব্যক্তিরা এ ইফতারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূলধারার নেতা নেতা গিয়াস আহমেদ, ইমাম কাজী কাইয়ুম, বাাপার সাবেক প্রেসিডেন্ট শামসুল হক, কমিউনিটি এক্টিভিস্ট কাজী আযম, শাহ শহিদুল হক, তারেক হাসান, কামরুল ইসলাম সনি প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মুহাম্মদ কাদের, সিআইপি জানান, অল অলকাউন্টি হেলথকেয়ার গ্রপের অধীনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে উল্লেখ যোগ্য অল অল কাউন্টি হোম কেয়ার, অলকাউন্টি অ্যাডাল্ট ডে কেয়ার, নবান্ন রেস্টুরেন্ট, নবান্ন সুপার মার্কেট, বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়ন ও অল কাউন্টি মেডিকেল ট্রেনিং স্কুল।