NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

শাহরুখের পর সালমানের নায়িকা হচ্ছেন নয়নতারা?


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

শাহরুখের পর সালমানের নায়িকা হচ্ছেন নয়নতারা?

দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা এবার নাকি জুটি বাঁধতে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে, বলিউডে এমনই গুঞ্জন।

ভারতীয় গণমাধ্যমের খবর, পরিচালক বংশী পাইদিপল্লির নতুন একটি বড় বাজেটের বিনোদনধর্মী ছবিতে সালমানের বিপরীতে দেখা যেতে পারে নয়নতারাকে। যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

নতুন ছবিটি নাকি প্যান-ইন্ডিয়া হিন্দি প্রজেক্ট হিসেবে তৈরি হবে এবং প্রযোজনা করবেন ভামশী।

এতে ভরপুর বাণিজ্যিক বিনোদন থাকবে বলেই জানা গেছে।

 

এর আগে ‘জওয়ান’ ছবিতে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে নজর কাড়েন নয়নতারা। ২০২৩ সালে মুক্তি পাওয়া সেই ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। 

পরিচালক বংশী পাইদিপল্লি দক্ষিণী সিনেমায় বেশ কয়েকটি সফল ছবি উপহার দিয়েছেন।

২০০৭ সালে ‘মুন্না’ ছবির মাধ্যমে পরিচালনায় অভিষেক করেন তিনি। এরপর বৃন্দাবন (২০১০), ইয়েভাডু (২০১৪), উপিরি (২০১৬) এবং মহর্ষি (২০১৯) পরিচালনা করেন। এর মধ্যে ‘মহর্ষি’ জাতীয় পুরস্কারও জেতে।

 

এদিকে গত কয়েক বছরে সালমান খানের বেশ কিছু ছবি প্রত্যাশা অনুযায়ী সাড়া পায়নি।

‘কিসি কা ভাই কিসি কি জান, ‘সিকান্দার এবং ‘টাইগার ৩ দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ফলে নতুন ছবিগুলো নিয়ে ভক্তদের প্রত্যাশাও বেশ বেড়েছে।

 

বর্তমানে সালমান ব্যস্ত ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির কাজ নিয়ে। পাশাপাশি তাঁর হাতে রয়েছে ‘কিক ২’ এবং ‘বাব্বার শের’-এর মতো আরো কয়েকটি বড় প্রকল্প। 

জানা গেছে, বংশী পাইদিপল্লির সঙ্গে নতুন ছবিটির শুটিং শুরু হতে পারে চলতি বছরের এপ্রিলেই এবং এটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।