NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল

নিউইয়র্কে ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস ১ মার্চ আয়োজন করেছে ইফতার ও দোয়া মাহফিলের । প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুসংহত করতে গুলশান টেরেসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও বেলায়েত হোসাইন বেলাল বলেন,  দীর্ঘ পঁচিশ বছরের বেশি সময় ধরে কমিউনিটিতে সেবা দিয়ে আসছি। আমাদের অনেক গ্রাহক আজকের দিনে আমাদের সঙ্গে যুক্ত; তাদের সন্তানরাও এখন আমাদের গ্রাহক। আমি সবসময় চেষ্টা করি যাতে সবাইকে সর্বোচ্চ মানের সেবা দেওয়া যায়। মানুষ যেন সন্তুষ্ট হয়, সেটাই আমার মূল উদ্দেশ্য।
বেলায়েত হোসাইন বেলাল আরও জানান, বাংলা ট্রাভেলস বছরে প্রায় বিশ মিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে। এটি প্রমাণ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অর্থনৈতিক সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ভারত উপমহাদেশের ট্রাভেল ব্যবসায় প্রায় নিরানব্বই শতাংশের দখল প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিদের হাতে, তবুও আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি। এটি সম্ভব হয়েছে আমাদের গ্রাহক, কর্মচারী ও পরিবারের সমর্থনে, যারা ছাড়া আমাদের সফলতা সম্ভব হতো না।
ইফতার মাহফিলে উপস্থিত প্রবাসীরা জানান, বাংলা ট্রাভেলস আমাদের জন্য শুধুই একটি ট্রাভেল এজেন্সি নয়, বরং এটি একটি পরিবার। তাদের সার্ভিস অত্যন্ত মানসম্মত এবং সব সময় গ্রাহকদের সুবিধাকে প্রাধান্য দেয়। আমরা অনেক দেশে ভ্রমণ করেছি, কিন্তু বাংলা ট্রাভেলসের টিকিট বুকিং এবং সার্ভিসের মান সত্যিই অনন্য। এখানে সবকিছুই প্রায় নিখুঁতভাবে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত উন্নতি করছে। দিন-দিন তারা তাদের সার্ভিস এবং কার্যক্রমকে আরও প্রফেশনাল এবং গ্রাহক-কেন্দ্রিক করে তুলছে। অনুষ্ঠানে বাংলা ট্রাভেলসের কর্মীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানানো হয়।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। ইফতার মাহফিলে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষজন অংশগ্রহণ করেন।