NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

নিউ জার্সির এগ হারবার টাউনশীপে নান্দনিক পিঠা উৎসব


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

নিউ জার্সির এগ হারবার টাউনশীপে নান্দনিক পিঠা উৎসব

সুব্রত চৌধুরী- যুক্তরাষ্ট্রের নিউজারসি ষ্টেটের এগ হারবার টাউনশীপের একটি ভেন্যুতে ২১ জানুয়ারি বুধবার রাতে প্রাণের আমেজে “পিঠা উৎসব”এ মেতে উঠেছিল প্রবাসী বাংলাদেশিরা। পিঠা উৎসবে বাহারি নামের ও বাহারি ডিজাইনের পিঠার মৌ মৌ সুগন্ধিতে অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের মনপ্রাণ জুড়িয়ে যায়। আর সেই সুগন্ধি গায়ে মেখে পিঠার স্বাদ আস্বাদন করতে করতে প্রবাসীদের অনেকে নষ্টালজিক হয়ে পড়ে। তাইতো মনের অজান্তেই কেউ কেউ বিড়বিড় করে আউড়াতে থাকে ,”পৌষ পার্বনে পিঠা খেতে বসে খুশীতে বিষম খেয়ে, আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে”।
নান্দনিক এই পিঠা উৎসবে বাহারি নামের ও ডিজাইনের পিঠার সমাহার ছিল। প্রতিটি পিঠা ছিল আমাদের ঐতিহ্যবাহী বাংগালি সংস্কৃতির ছোট্ট প্রতিনিধিত্ব, যা মানুষকে একে অপরের সাথে সংযুক্ত করেছে। এই পিঠা উৎসবের আয়োজনে ছিলেন ফরিদা সুলতানা,হাসমুন সুলতানা,তাজরিন তারিন,সাবেরাত লিপি, নাজমুন সুলতানা, কলি নূরনাহার।
পিঠা উৎসবের আয়োজন প্রসংগে আয়োজকরা বলেন , “প্রবাসে আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করা এবং লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহি:প্রকাশের লক্ষ্যেই এই আয়োজন।বিশেষ করে প্রবাস প্রজন্মের মনোভূমে লোকজ সংস্কৃতি জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। তাঁদের এই কথার প্রমান মেলে পিঠা উৎসবে প্রবাস প্রজন্মের ব্যাপক অংশগ্রহন ও তাদের উৎসাহ উদদীপনায়।
পিঠা উৎসবের বাড়তি পাওনা ছিল জামান রুকু, সোহেল ও আসিফ এর মনোজ্ঞ সংগীত পরিবেশনা।