NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

বিয়ে ভেঙে যাওয়া সেই পলাশের বিরুদ্ধে এবার ৪০ লাখ রুপির প্রতারণার মামলা


খবর   প্রকাশিত:  ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ পিএম

বিয়ে ভেঙে যাওয়া সেই পলাশের বিরুদ্ধে এবার ৪০ লাখ রুপির প্রতারণার মামলা

বিয়ে ভেঙে যাওয়ার বিতর্কের রেশ এখনও কাটেনি, তার মধ্যেই নতুন করে বিপাকে সুরকার পলাশ মুচ্ছল। তাঁর বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে সাংলি থানায়।

ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশের বিয়ে ভেঙে যাওয়ার চর্চা এখনও থামেনি। সেই বিতর্ক কাটিয়ে পলাশ সম্প্রতি নতুন ছবির কাজ শুরুর ঘোষণা করেছিলেন।

কিন্তু ঠিক তখনই তাঁর বিরুদ্ধে ওঠে আর্থিক প্রতারণার গুরুতর অভিযোগ।

 

অভিযোগকারী মারাঠি ছবির প্রযোজক বৈভব মানে। তাঁর দাবি, ‘নাজারিয়া’ নামে একটি ছবির জন্য পলাশকে ধাপে ধাপে ডিজিটাল মাধ্যমে মোট ৪০ লাখ রুপি দিয়েছিলেন তিনি। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন পলাশ নিজেই।

প্রতিশ্রুতি ছিল—কাজ শেষ হলে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এবং সেখান থেকে প্রযোজকের টাকা ফেরত দেওয়া হবে।

 

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ছবির মুক্তি নিয়ে কোনও উদ্যোগ নেননি পলাশ, এমনটাই অভিযোগ। বৈভবের আরও দাবি, টাকা ফেরতের বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পলাশ সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন।

প্রযোজকের অভিযোগ অনুযায়ী, পলাশ কথা দিয়েছিলেন ওটিটি মুক্তির পর ১২ লাখ ফেরত দেবেন এবং ভবিষ্যৎ প্রজেক্টে অভিনয়ের সুযোগও দেবেন।

কিন্তু কোনও প্রতিশ্রুতিই রাখা হয়নি।

 

উল্লেখ্য, বৈভব মানের সঙ্গে পলাশের পরিচয় করিয়ে দিয়েছিলেন স্মৃতি মান্ধানার বাবা। বৈভব স্মৃতির শৈশবের বন্ধু বলেও জানা গিয়েছে।

এই ঘটনায় প্রযোজক পলাশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ও ৪২০ (প্রতারণা) ধারায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।