NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

সংসার ভেঙেছে অভিনেত্রী বিন্দুর


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

সংসার ভেঙেছে অভিনেত্রী বিন্দুর

বিয়ের এক দশক পর ঘর ভাঙার খবর দিলেন অভিনেতা আফসান আরা বিন্দু। জানালেন ২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বছর তিনেক আগে সংসার ভেঙে গেছে তার। সম্প্রতি এক পডকাস্টে ঘর ভাঙার তথ্য দিয়েছেন বিন্দু।

বিন্দুকে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে বলেন বলেন, ‘হ্যাঁ। আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’ কবে হয়েছে? পালটা প্রশ্ন শুনে দীর্ঘশ্বাস ফেলেন বিন্দু। তারপর বলেন, ‘২০২২ সালে।’

বিন্দু বলেন, হ্যাঁ, আমি আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি। এ কারণে অনেকে দ্বিধাগ্রস্ত। অনেকে হয়তো জিজ্ঞাসা করেন না, যদি অস্বস্তি বোধ করি! বড় সংখ্যক মানুষ মনে করেন, ‘আমি বিবাহিত’। কিন্তু আমি বিবাহিত নই। আমার সংসারের যে জার্নি সেটা অনেক ছোট ছিল। মাঝখানে অনেক বড় একটি সেপারেশন গিয়েছে। 

এরপর বিন্দুকে থামিয়ে সঞ্চালক জানতে চান, কবে থেকে আলাদা থাকছিলেন? জবাবে বিন্দু বলেন, ‘২০১৭ সাল থেকে।’ আপনারা আলাদা হলেন কেন? জবাবে বিন্দু বলেন, ‘আলাদা হওয়ার জন্য অনেক সময় অনেক বড় বড় ঘটনা থাকে, কারণ থাকে। আবার অনেক সময় অনেক কারণও দরকার হয় না।’

বিন্দুকে সবশেষ দেখা গেছে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘উনিশ২০’-এ। এতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ।