NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

যে কারণে দীপিকাকে কটাক্ষ করলেন মাধুরী


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

যে কারণে দীপিকাকে কটাক্ষ করলেন মাধুরী

আট ঘণ্টার বেশি কাজ করবেন না তিনি, কাজের সময় নিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের এ দাবি বলিউডপাড়ায় বিতর্কের ঝড় তুলেছে। এ বিতর্ক যেন থামছেই না। 

দীপিকার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে বেশ আলোচনাও তৈরি হয়। কেউ কেউ এটিকে পেশাদারিত্বের অভাব বলছে, আবার অনেকে এটিকে কর্মীদের অধিকার হিসেবে সমর্থন করেন। 

এবার এ বিষয়ে মুখ খুললেন বলিউডের ‘ড্যান্সিং কুইন’ খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। মাধুরীর অকপট স্বীকারোক্তি যেন দীপিকার দাবিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলছে।

সম্প্রতি বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাত্কারে মাধুরী দীক্ষিত তার কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার কথা তুলে ধরেছেন। 

অভিনেত্রী বলেন, যখন ‘মিসেস দেশপান্ডে’ ছবিটির শুটিং চলছিল, তখন প্রায় প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি কাজ করতাম। আমি প্রত্যেককেই নিজের মতো ভাবি। আমি ভীষণ ওয়ার্কহোলিক। কাজ ছাড়া আমি কিছু বুঝি না।

এদিকে কাজের সময়সীমা নিয়ে ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে সহকর্মীদের প্রতিও শ্রদ্ধাশীল এই অভিনেত্রী। তার ভাষ্য- হয়তো আমি অনেকটাই আলাদা; কিন্তু কারো যদি ক্ষমতা থাকে যে তিনি নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে চান না, সে কথা তিনি বলতেই পারেন। প্রত্যেকের নিজের জীবন রয়েছে এবং নিজেদের কথা বলার অধিকারও রয়েছে।