NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী ‘ট্রাম্প প্রশাসন না থাকলে তেল শিল্প ধ্বংস হয়ে যেত’, দাবি মার্কিন প্রেসিডেন্টের এবার চেলসিতে ইংল্যান্ডের মিডফিল্ডার ‘মুসাফির ক্যাফে’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, তবু আসছে সিজন ২ তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা
Logo
logo

আরাধ্যর জন্মদিনে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা


খবর   প্রকাশিত:  ১৮ নভেম্বর, ২০২৫, ০৯:১১ এএম

আরাধ্যর জন্মদিনে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা

১৪ বছরে পা দিল ঐশ্বরিয়া-অভিষেককন্যা আরাধ্য বচ্চন। আরাধ্যর বিশেষ এই দিনে দাদা অমিতাভ বচ্চন আশীর্বাদ জানিয়ে একটি আবেগঘন বার্তা লিখেছেন।

নাতনির জন্মদিন উপলক্ষে অমিতাভ বচ্চন একটি ব্লগ শেয়ার করে বলেন, ‘সেই ছোট্ট শিশুটি এখন অনেক বড় হয়ে গেছে। আমার আশীর্বাদ ওর সঙ্গে রয়েছে। দেখতে দেখতে ও অনেকটা বড় হয়ে গেল।’

বলিউডে তারকাদের সন্তানদের মধ্যে অন্যতম আরাধ্য বচ্চন। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায়ের ঘরে জন্ম নেয়া সেই সন্তান আজ ১৪ বছরের তরুণী।