NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

৬ গোল খেয়ে নেইমার বললেন, ‘আমি লজ্জিত’


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

৬ গোল খেয়ে নেইমার বললেন, ‘আমি লজ্জিত’

নেইমারের জন্য ভুলে যাওয়ার মতো একটি রাত, যে রাতে তিনি দেখেছেন এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। গতকাল রোববার ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে হেরেছে নেইমারের দল সান্তোস। ক্যারিয়ারে যা ব্রাজিল তারকার সবচেয়ে বাজে হার।

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন নেইমার। মাঠেই ক্লাব স্টাফদের একজন ব্রাজিল সুপারস্টারকে সান্ত্বনা দেন। তবে নেইমারের কান্না যেন থামছেই না। কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

 

নেইমারের মতো একজন তারকা দলে থাকতে কীভাবে হারলো দল, সেটি যেন মানতেই পারেনি সান্তোসের সমর্থকেরা। ম্যাচ শেষে নেইমারদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন তারা। নেইমারও তাদেরকে সমর্থন জানিয়েছেন। ম্যাচ শেষে নিজের হতাশার সঙ্গে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা ও প্রতিবাদের অধিকার নিয়ে কথা বলেছেন নেইমার।

ব্রাজিল সুপারস্টার বলেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি পুরোপুরি হতাশ। সমর্থকদের প্রতিবাদের পূর্ণ অধিকার আছে, অবশ্যই সহিংসতা ছাড়া। কিন্তু তারা গালি দিক বা সমালোচনা করুক, সেটা তাদের অধিকার।’

সতীর্থরা সান্ত্বনা দিলেও নেইমারের কান্না থামেনি। কেন এতটা কষ্ট পেয়েছেন, সেই অনুভূতি প্রকাশ করে ৩৩ বয়সী তারকা বলেন, ‘এটা চরম লজ্জার অনুভূতি। আমার জীবনে এরকম অভিজ্ঞতা কখনো হয়নি। দুর্ভাগ্যজনকভাবে আজ হলো। আমার চোখের পানি রাগ থেকে এসেছে, সবকিছুর জন্য। দুর্ভাগ্যবশত আমি সবকিছুতে সাহায্য করতে পারি না। সব মিলিয়ে এটা সম্পূর্ণ বাজে ছিল, এটাই বাস্তবতা।’

লজ্জাজনক এই হারের পর প্রধান কোচ ক্লেবার জাভিয়েরকে বরখাস্ত করেছে সান্তোস। বিবৃতিতে তাকে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়েছে ক্লাবটি।