NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

পাকিস্তান শাহিনসের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ‘এ’ দল


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৫, ১০:০৮ এএম

পাকিস্তান শাহিনসের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ‘এ’ দল

টপ অ্যান্ড টেন টি-টোয়েন্টিতে পাকিস্তান শাহিনসের কাছে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনের টিওআই স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হলো বাংলাদেশ ‘এ’ দল এবং পাকিস্তান ‘এ’ দল (শাহিনস)। কিন্তু প্রথম ম্যাচেই ৭৯ রানে পাকিস্তানের কাছে হেরে গেলো বাংলাদেশ ‘এ’ দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান শাহিনস। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করে পাকিস্তান শাহিনস। জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল।

 

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের শীর্ষ তিন ব্যাটারই হাফ সেঞ্চুরি করেন। দুই ওপেনার খাজা মোহাম্মদ নাফে এবং ইয়াসির খান মিলে গড়ে তোলেন ১১৮ রানের জুটি। ৩১ বলে ৬১ রান করে আউট হন খাজা নাফে। ৪০ বলে ৬২ রান করেন ইয়াসির খান। ওয়ানডাউনে নেমে ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেন সৈয়দ মুহাম্মদ আবদুল সামাদ।

মোহাম্মদ ফাইক ১০ বলে ১৮, মোহাম্মদ ইরফান খান ১২ বলে ২৫ রান করেন। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করে পাকিস্তান শাহিনস। ১টি করে উইকেট নেন বাংলাদেশের রাকিবুল হাসান, হাসান মাহমুদ এবং মাহফুজুর রহমান রাব্বি।

 

জবাব দিতে নেমে পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতে পারেন শুধুমাত্র সাইফ হাসান। ৩২ বলে ৫৭ রান করেন তিনি। জিসান আলম ১৭ বলে করেন ৩৩ রান। আফিফ হোসেন ধ্রুব ৮ বলে করেন ৬ রান। অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ১৬ বলে ২২ রান। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

 

 

 

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন চৌধুরী সাদ মাসুদ ও ফয়সাল আকরাম। ২ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ১টি করে উইকেট নেন উবাইদ শাহ ও মাজ আহমাদ সাদাকাত।