NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় ভারতের, সমতায় শেষ টেস্ট সিরিজ


খবর   প্রকাশিত:  ০৫ আগস্ট, ২০২৫, ০৮:০৮ এএম

ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় ভারতের, সমতায় শেষ টেস্ট সিরিজ

ইংল্যান্ডের দরকার ১৭ রান, হাতে মাত্র ১ উইকেট। দলের প্রয়োজনে কাঁধে মারাত্মক চোট নিয়েই মাঠে নেমে পড়লেন ক্রিস ওকস। একটি হাত তার জার্সির ভেতরে গুটানো। গ্যালারিতে অনেক দর্শকের চোখে তখন পানি।

পরের ওভারেই মোহাম্মদ সিরাজের বলে ছ্ক্কা হাঁকালেন গুস এটকিনসন। ওই ওভারের শেষ বল ব্যাটে লাগাতে না পারলেও উইকেটরক্ষক ধরে থ্রো করতে করতে দৌড়ে এক রান নিয়ে নিলেন তিনি। পরের ওভারে আবার স্ট্রাইকে এটকিনসন।

 

প্রসিধ কৃষ্ণার ওভারে প্রথম বলে দুই নিয়ে আবার স্ট্রাইকে এটকিনসন। পরের ৪ বল খেলে শেষ বলে সিঙ্গেলস। ইংলিশ গ্যালারিতে তখনও আশার আলো। কিন্তু শেষটা করতে পারলেন না এটকিনসন। পরের ওভারের প্রথম বলেই মোহাম্মদ সিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড।

ওভালে রুদ্ধশ্বাস এক টেস্টে ৬ রানে জিতেছে ভারত। রানের হিসেবে এটিই ভারতের সবচেয়ে কম ব্যবধানে জয়। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ ২-২ সমতায় শেষ করেছে শুভমান গিলের দল।

 

বৃষ্টির কারণে ওভাল টেস্টের চতুর্থ দিনে ফল করা যায়নি। শেষদিনের জন্য জমা ছিল সব রোমাঞ্চ। ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান, ভারতের ৪ উইকেট।

লক্ষ্য ছিল ৩৭৪ রানের। ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুতেই তারা কোণঠাসা হয়ে পড়ে জেমি স্মিথ আর জেমি ওভারটনকে হারিয়ে। দুটি উইকেটই নেন মোহাম্মদ সিরাজ।

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষটাও করেছেন সিরাজই। মাঝে জশ টাঙয়ের উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ৮৫.১ ওভারে দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড।

 

১০৪ রানে ৫ উইকেট শিকার করেন সিরাজ, ১২৬ রানের বিনিময়ে আরেক পেসার প্রসিধ কৃষ্ণা নেন ৪টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ২২৪/১০ (করুন নায়ার ৫৭, সাই সুদর্শন ৩৮; গুস এটকিনসন ৫/৩৩, জশ টাঙ ৩/৫৭)
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৪৭/১০ (জ্যাক ক্রলি ৬৪, হ্যারি ব্রুক ৫৩; মোহাম্মদ সিরাজ ৪/৮৬, প্রসিধ কৃষ্ণা ৪/৬২)

ভারত দ্বিতীয় ইনিংস: ৩৯৬/১০ (জশস্বী জয়সওয়াল ১১৮, আকাশ দিপ ৬৬; জশ টাঙ ৫/১২৫, গুস এটকিনসন ৩/১২৭)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩৬৭/১০ (হ্যারি ব্রুক ১১১, জো রুট ১০৫; মোহাম্মদ সিরাজ ৫/১০৪, প্রসিধ কৃষ্ণা ৪/১২৬)

 

 

 

ফল: ভারত ৬ রানে জয়ী
সিরিজ: ২-২ সমতায় শেষ।