NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া


খবর   প্রকাশিত:  ২৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া

নারীদের কোপা আমেরিকায় রুদ্ধশ্বাস টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে কলম্বিয়া। আজ মঙ্গলবার সকালে ইকুয়েডরের কুইটোতে মূল সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ম্যাচের ফল নির্ধারণী টাইব্রেকারে অবতীর্ণ হয় দুই দল।

এই ম্যাচে দাপট দেখিয়েছে কলম্বিয়ার মেয়েরাই। তাদের বলের দখল ৬১ শতাংশ। আর আর্জেন্টিনা নিজেদের কাছে বল রাখতে পেরেছিল ৩৮ শতাংশ।

 

আক্রমণেও এগিয়ে ছিল গেল আসরের রানার্সআপ কলম্বিয়া। ১৯ শট নিয়েছে তারা, যার মধ্যে ৫টি অন-টার্গেট। অন্যদিকে আর্জেন্টিনার ১০ শটের মধ্যে অন-টার্গেট ছিল মাত্র ৩টি।

দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বুধবার ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। এই টুর্নামেন্ট সর্বোচ্চ ৮ বারের ও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ ২০২২ আসরে কলম্বিয়াকে ১-০ গোলে নিজেদের অষ্টম শিরোপা জিতেছিল ব্রাজিলিয়ান মেয়েরা।