NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

বৃষ্টিতে ভাসলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৫, ০৭:০৭ এএম

বৃষ্টিতে ভাসলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৬.৪ ওভারে শরিফুল ইসলাম আউট হতেই খেলা শেষ হয়ে গেলো। সঙ্গে সঙ্গেই মাঠকর্মীরা ব্যস্ত হয়ে পড়লেন পুরস্কার বিতরণের অস্থায়ী মঞ্চ সাজানোর জন্য। পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মাহসিন নাকভি।

তারা মাঠে নেমে আসতেই গুড়িগুড়ি বৃষ্টি। দ্রুত ছাতা এনে ধরা হলো তাদের মাথার ওপর। মুহূর্তেই সেই গুড়ি গুড়ি বৃষ্টি রূপ নিল মুষলধারে। আরও বেশি ছাতা এনে ধরা হলো পুরস্কার বিতরণী মঞ্চে। সঞ্চালক শামীম আশরাফ চৌধুরী একে একে মঞ্চে ডেকে নিলেন ম্যাচের সেরা সাহিবজাদা ফারহানকে। এরপর টুর্নামেন্ট সেরা জাকের আলি অনিককে। এরপর ডাকলেন আজকের ম্যাচের জয়ী অধিনায়ক আগা সালমানকে। সবশেষে সিরিজজয়ী অধিনায়ক বাংলাদেশের অধিনায়ক লিটন দাসকে।

 

এই চারজনকে প্রশ্নের পর প্রশ্ন করছেন শামীম আশরাফ চৌধুরী। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল বৃষ্টির তোড়। অনেকগুলো বড় ছাতা এনে ধরা হলো অতিথি ও ক্রিকেটারদের ওপর। সবশেষে সিরিজ জয়ী অধিনায়কের হাতে ট্রফি তুলে দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দুই বোর্ডের সভাপতি। এ সময় দেখা গেলো ছাতা ধরা সত্ত্বেও বৃষ্টিতে ভিজছেন তারা।

সিরিজজয়ী বাংলাদেশ দলের ক্রিকেটাররাও প্রায় বৃষ্টিতে ভিজে ট্রফি এবং চ্যাম্পিয়ন লেখা প্ল্যাকার্ড সামনে রেখে ছবির জন্য পোজ দিলেন। এরপর দেখা গেলো দৌড়ে সবাই ড্রেসিংরুম ও নিরাপদ জায়গায় চলে যেতে। যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং দুই বোর্ডের সভাপতিকে বড় ছাতা ধরে নিয়ে যাওয়া হলো বিসিবি কার্যালয়ের দিকে।