NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের


খবর   প্রকাশিত:  ২১ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। এর মধ্যে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে লজ্জাজনকভাবে ২৭ রানে অলআউট। লাল বলে এমন অপমানজনক ও বাজে পারফরম্যান্সের পর সাবেক কিংবদন্তিদের নিয়ে জরুরি সভা ডেকেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

তবে সেই সভা তাৎক্ষণিকভাবে কোনো সুফল বয়ে আনতে পারেনি। টি-টোয়েন্টি সিরিজও হার দিয়েই শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অসিরা।

 

বাংলাদেশ সময় সোমবার সকালে কিংস্টনের সাবিনা পার্কে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩ উইকেট আর ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

 

ওয়েস্ট ইন্ডিজের পুঁজি আরও বড় হতো পারতো। শেষ দিকে ৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়েই নিজেদের কপাল পুড়েছে ক্যারিবীয়রা। ১৮ ওভারেই ৪ উইকেটে ১৮৩ রান করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ১৯তম ওভারে মাত্র ১ রান নিতেই ৩ উইকেট হারায় তারা। আর ইনিংসের শেষ ওভারে আসে মাত্র ৫ রান, সেটিও ১ উইকেটের বিনিময়ে।

অর্থাৎ শেষ দুই ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। অথচ শুরুতে স্বাগতিকরা যেভাবে ব্যাট করেছে, তাতে চোখ বন্ধ করে দলীয় স্কোর ২০০ পার হওয়ার কথা।

ওপেনার শাই হোপ ৩৯ বলে ৫৫, তিনে নামা রস্টন চেজ ৩২ বলে ৬০ ও চারে নামা শিমরন হেটমায়ার ১৯ বরে ৩৮ রান করে ক্যারিবীয়দের ভালো শুরু এনে দেন। কিন্তু নিচের দিতে কেউ দুই অংকের ঘর ছুঁতে পারেননি। এর মধ্যে তিনজন মেরেছেন ডাক। ৯ বলে খেলে ৮ রান করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পথে থাকা আন্দ্রে রাসেল।

 

 

 

অস্ট্রেলিয়ার হয়ে এদিন অভিষেক টি-টোয়েন্টিতেই ফিফটি হাঁকান মিচেল ওয়েন। ২৭ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি। আরেকটি ফিফটি আসে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে। ২৬ বলে ৫১ রান করেন ডানহাতি ব্যাটার। জোড়া ফিফটিতে স্বাচ্ছন্দ্যেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।