NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

দুই পৃথক ঘটনায় ভারতীয় ওপেনারকে আইসিসির শাস্তি


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৫, ০৭:০৭ পিএম

দুই পৃথক ঘটনায় ভারতীয় ওপেনারকে আইসিসির শাস্তি

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুই পৃথক ঘটনায় ভারতীয় নারী দলের ওপেনার প্রতিকা রাওয়ালকে শাস্তি দিয়েছে আইসিসি।

শুক্রবার বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি নিশ্চিত করেছে, সাউথাম্পটনে অনষ্ঠিত হওয়া ওই ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছেন প্রতিকা। যে কারণে তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। অল্প সময়ের ব্যবধানে দুই ভিন্ন ঘটনায় তাকে এই শাস্তি দেওয়া হয়।

 

১৮তম ওভারে দৌড়ে এক রান নেওয়ার সময় ইংল্যান্ডের পেসার লরেন ফিলারকে ধাক্কা দেন প্রতিকা। পরবর্তী ওভারে আউট হওয়ার পর ড্রেসিং রুমে ফেরার পথে ইংলিশ স্পিনার সোফি একলস্টোনের সঙ্গেও একই ধরনের আচরণ করেন তিনি।

জরিমানার পাশাপাশি প্রতিকার নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি তার প্রথম শাস্তিযোগ্য অপরাধ।

 

অন্যদিকে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায় (স্লো ওভাররেট) ইংল্যান্ড দলকে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

এই দুই ঘটনার জন্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। কারণ, ম্যাচ রেফারি সারাহ বার্টলেট কর্তৃক আরোপিত শাস্তি স্বীকার করে নিয়েছেন প্রতিকা ও ইংল্যান্ড অধিনায়ক নাট স্কিভার ব্রান্ট।

সিরিজের প্রথম ম্যাচে দীপ্তি শর্মার ঝলমলে হাফসেঞ্চুরি ও অলরাউন্ডার স্নেহ রানা’র অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করে ভারত ৪ উইকেটে জয় পায়। সিরিজের পরবর্তী দুই ওয়ানডে যথাক্রমে ১৯ ও ২২ জুলাই।