NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

ধর্ষণের অভিযোগকারী নারীকে ভারতের সুপ্রিম কোর্টের ভর্ৎসনা


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ধর্ষণের অভিযোগকারী নারীকে ভারতের সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

ভারতের সুপ্রিম কোর্ট ধর্ষণের মামলায় অভিযুক্ত এক ব্যক্তির আগাম জামিন বহাল রেখেছে ও অভিযোগকারী নারীকে ভর্ৎসনা করেছে। বিবাহিত অবস্থায় অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে ওই নারী নিজেই অপরাধ করেছেন বলেও এক পর্যবেক্ষণে জানায় আদালত।

বিচারপতি এম এম সুন্দ্রেশ ও এন কোটিশ্বর সিংহের বেঞ্চ ওই নারীর আবেদন খারিজ করে দেন, যেখানে তিনি অভিযুক্তের আগাম জামিন বাতিলের আবেদন করেছিলেন।

 

নারীর আইনজীবী আদালতে বলেন, অভিযুক্ত ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তবে আদালত পাল্টা প্রশ্ন তুলে ওই নারীকে জানায়, আপনি বিবাহিত, দুই সন্তানের মা। আপনি একজন প্রাপ্তবয়স্ক, পরিণত মানুষ। আপনি নিশ্চয়ই বুঝতেন যে এটি একটি পরকীয়া সম্পর্ক।

আইনজীবী জানান, অভিযুক্ত বহুবার তাকে হোটেলে ডেকে নিয়েছেন। এ প্রসঙ্গে আদালতের মন্তব্য হলো আপনি কেন বারবার হোটেলে গেলেন? আপনি নিশ্চয়ই জানেন, আপনি নিজেও একটি অপরাধ করেছেন বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে জড়িয়ে।

 

২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়া এই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নারী অভিযোগ করেন, তার সঙ্গীর চাপেই তিনি স্বামীর থেকে বিবাহবিচ্ছেদ নেন, যা চলতি বছরের ৬ মার্চ একটি পারিবারিক আদালত মঞ্জুর করে।

কিন্তু বিচ্ছেদের পর ওই ব্যক্তি তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে নারী বিহার পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন, যেখানে বলা হয় তিনি মিথ্যা বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করেছিলেন।

তবে আদালত লক্ষ্য করে বিচ্ছেদের পর তাদের মধ্যে আর কোনো শারীরিক সম্পর্ক হয়নি, সেই কারণেই পাটনা হাইকোর্ট আগেই অভিযুক্ত ব্যক্তিকে আগাম জামিন দেন, যা এদিন সুপ্রিম কোর্টেও বহাল থাকে।