NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

নারী ফুটবলে দলবদলে বিশ্বরেকর্ড ২০ বছরের অলিভিয়ার


খবর   প্রকাশিত:  ১৮ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

নারী ফুটবলে দলবদলে বিশ্বরেকর্ড ২০ বছরের অলিভিয়ার

নারী ফুটবলে দলবদলের বিশ্বরেকর্ড গড়লেন কানাডার অলিভিয়া স্মিথ। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড ১ মিলিয়ন পাউন্ডে লিভারপুল থেকে আর্সেনালে নাম লিখিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ কোটি ২৭ লাখ টাকা।

নারী ফুটবলের ইতিহাসে কোনো খেলোয়াড়ের ১ মিলিয়ন পাউন্ডে দলবদল এটিই প্রথম। এর আগে এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নাওমি গিরমাকে ৯ লাখ পাউন্ডে (১১ লাখ মার্কিন ডলার) সান ডিয়েগো ওয়েভ থেকে কিনেছিল চেলসি। সেটি ছিল ১ মিলিয়ন মার্কিন ডলারের প্রথম দলবদল। এবার কানাডার স্মিথ ছাড়িয়েছেন গিরমাকে।

 

২০২৩ সালে পেশাদার ফুটবলে পা রাখা অলিভিয়া লিভারপুলে যোগ দিয়েছিলেন গত বছর। প্রথম বছরেই সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ৯ গোল করেছেন, যা ক্লাবের সর্বোচ্চ। স্বাভাবিকভাবেই তার প্রতি অন্য ক্লাবগুলোর আগ্রহ তুঙ্গে উঠে।

স্মিথকে দলে নিতে লিভারপুলকে প্রস্তাব দিয়েছিল চেলসি ও অলিম্পিক লিওঁ। তবে লিভারপুল রাজি হয়নি। শেষ পর্যন্ত আর্সেনালের টাকার অঙ্ক দেখে 'না' বলতে পারেনি লিভারপুল। অলিভিয়ার সঙ্গে চার বছরের চুক্তি করেছে আর্সেনাল।

 

 

 

বিশ্বরেকর্ড গড়ে আর্সেনালে নাম লিখিয়ে উচ্ছ্বসিত অলিভিয়াও। তিনি বলেন, ‘আর্সেনালে নাম লেখাতে পারাটা আমার জন্য সম্মানের। ইংল্যান্ড এবং ইউরোপের সবচেয়ে বড় শিরোপাজয়ীদের হয়ে খেলার স্বপ্ন ছিল। সেটা পূরণ হওয়ায় আমি রোমাঞ্চিত।’