NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১১ জুলাই) ১ হাজার ৩৫৩ জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। দপ্তরের অভ্যন্তরীণ সংস্কারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

সংস্থাটির হাতে আসা একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে ১ হাজার ১০৭ জন সিভিল সার্ভিস এবং ২৪৬ জন ফরেন সার্ভিস কর্মকর্তা। পুনর্গঠনের অংশ হিসেবে মন্ত্রণালয়ের শত শত ইউনিট ও ব্যুরোও বিলুপ্ত বা পুনর্গঠিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই পরিবর্তনের ফলে প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারী পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ছেন। তাদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছায় অবসরে যাচ্ছেন, বাকিরা চাকরিচ্যুত হচ্ছেন।

২০২৫ সালের ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র দপ্তরের পুনর্গঠনের ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী দপ্তরের অভ্যন্তরীণ কার্যক্রম ঢেলে সাজানো হচ্ছে, যাতে কূটনৈতিক অগ্রাধিকার ও দক্ষতা বৃদ্ধিতে আরও মনোযোগী হওয়া যায়।

ফরেন সার্ভিসের যেসব কর্মকর্তাকে এই ছাঁটাই তালিকায় রাখা হয়েছে, তাদের ১২০ দিনের জন্য প্রশাসনিক ছুটিতে পাঠানো হচ্ছে। এর পরই তাদের চাকরি চূড়ান্তভাবে শেষ হবে। অন্যদিকে সিভিল সার্ভিসের বেশির ভাগ কর্মকর্তাকে ৬০ দিনের ছুটিতে রেখে পরবর্তী সময়ে ছাঁটাই কার্যকর করা হবে।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কাঠামোতে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পরিবর্তন। এর মাধ্যমে বিদেশ নীতিতে প্রাধান্য দেওয়া ক্ষেত্রগুলোয় নতুন করে নজর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প  প্রশাসন।