NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল
Logo
logo

শিরোপা ধরে রাখার মিশনে শুক্রবার মাঠে নামছে আফঈদারা


খবর   প্রকাশিত:  ১১ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

শিরোপা ধরে রাখার মিশনে শুক্রবার মাঠে নামছে আফঈদারা

কয়েকদিন আগে মিয়ানমার থেকে এশিয়ান কাপের টিকিট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার অনূর্ধ্ব-২০ দলের শিরোপা ধরে রাখার মিশন। শূক্রবার ঢাকায় শুরু হচ্ছে সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের সর্বশেষ যুগ্ম-চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত। এবার ভারত খেলছে না।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় দলের হয়ে মিয়ানমার সফর করা ৯ ফুটবলার আছেন এই দলের। অধিনায়ক সেই আফঈদা খাতুন।

 

বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেল্টালে অংশ নিতে যাওয়া চার দল শ্রীলংকা, নেপাল, ভুটান ও স্বাগতিক বাংলাদেশের কোচ ও অধিনায়ক তাদের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছেন। অতিথি সব দলের কোচ ও অধিনায়কই বাংলাদেশকে এগিয়ে রেখেছেন।

চার দলের টুর্নামেন্ট বলে খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। একে অন্যের সঙ্গে দু’বার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলের হাতে উঠবে ট্রফি। ভারত না থাকায় এবারের টুর্নামেন্টে অন্যদের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এ কারণেই বাকি তিন প্রতিপক্ষও পিটার বাটলারের দলকে সমীহ করছে। যদিও বাংলাদেশ কাউকে খাটো করে দেখতে নারাজ, প্রথম ম্যাচ থেকেই সতর্ক থাকবে লাল-সবুজের মেয়েরা।

 

বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। মিয়ানমারে বাছাই খেলতে যাওয়ার কারণে খুব বেশি সময় পাইনি। তারপরও যতটুকু সময় পেয়েছি, প্রস্তুতি নিয়েছি। প্রতিটি দলের বিপক্ষেই আমাদের ভালো ফুটবল খেলতে হবে।’

 

 

 

কোচ বাটলার অবশ্য জয়কে সেভাবে গুরুত্ব দিচ্ছেন না, এই টুর্নামেন্টকে তিনি তরুণদের যোগ্যতা প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন, ‘কারা সিনিয়র খেলোয়াড় নিয়েছে, কারা নেয়নি; এটা নিয়ে ভাবতে চাই না। আমরা আমাদের দলের উন্নতির প্রয়োজনে নিয়েছি। যেকোনো মূল্যে জিততে হবে- আমি এমনটা বিশ্বাস করি না। এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের মেলে ধরার এবং তাদের গেমটাইম দেওয়ার টুর্নামেন্ট।’