NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল
Logo
logo

এবার বড় হারে শুরু হলো টি-টোয়েন্টি সিরিজ


খবর   প্রকাশিত:  ১১ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

এবার বড় হারে শুরু হলো টি-টোয়েন্টি সিরিজ

লক্ষ্যটা খুব বড় নয়। মাত্র ১৫৫ রানের। শ্রীলঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও কুশল পেরেরার মারকুটে ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নিলো শ্রীলঙ্কা। ১ ওভার হাতে রেখেই বাংলাদেশকে হারালো ৭ উইকেটের বড় ব্যবধানে।

পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কেন বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা, তার প্রমাণ দিলো ম্যাচ জিতে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। জবাবে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।

 

শ্রীলঙ্কায় এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথমে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ২ ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে ১-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। এরপর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে।

এবার লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ শুরু করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটিতে হারলো টাইগাররা। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুলাই ডাম্বুলায় এবং ১৬ জুলাই কলম্বোয়।

 

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৫৪ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন দুই লঙ্কান ওপেনার। ৪.৪ ওভারে (২৮ বল) ৭৮ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ১৬ বলে ৪২ রান করে মিরাজের বলে আউট হন নিশাঙ্কা। কুশল মেন্ডিস খেলেন ৫১ বলে ৭৩ রানের ইনিংস। ১২০ রানের মাথায় তিনি আউট হন সাইফউদ্দিনের বলে।

কুশল পেরেরা ২৫ বলে খেলেন ২৪ রানের ইনিংস। তাকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন রিশাদ হোসেন। জয়ের জন্য লঙ্কানদের বাকি কাজটা সেরে দেন আভিষ্কা ফার্নান্দো (১১) ও চারিথ আশালঙ্কা (৮)।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। সর্বোচ্চ ৩৮ রান করেন পারভেজ হোসেন ইমন। ৩২ রান করেন মোহাম্মদ নাঈম (নাঈম শেখ)। ২৯ রান করেন মেহেদী হাসান মিরাজ। ১৬ রান আসে তানজিদ তামিমের ব্যাট থেকে। ১৪ রান করেন শামীম পাটোয়ারী।