NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল
Logo
logo

মদ্রিচের ভবিষ্যৎ নিশ্চিত করলেন এসি মিলানের কোচ


খবর   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

মদ্রিচের ভবিষ্যৎ নিশ্চিত করলেন এসি মিলানের কোচ

চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের পর তো রিয়াল মাদ্রিদে থাকবেন না লুকা মদ্রিচ, তাহলে কোথায় ক্রোয়েশিয়ান তারকা? ভক্তদের মনে এই প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে গেল কয়েক সপ্তাহ থেকেই।

অবশেষে মদ্রিচের ভবিষ্যৎ নিশ্চিত করলেন এসি মিলানের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তিনি চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন, ক্লাব বিশ্বকাপ শেষ করে এসি মিলানেই যোগ দিচ্ছেন ক্রোয়েশিয়ান অধিনায়ক।

গেল মে মাসের শেষে সার্গিও কনসেইসাওকে বরখাস্ত করে এসি মিলান। এরপর অ্যালেগ্রিকে দ্বিতীয় মেয়াদে কোচ নির্বাচন করে ইতালিয়ান ক্লাবটি। দ্বিতীয় মেয়াদে কোচ হওয়ার পর গতকাল সোমবার প্রথম সংবাদ সম্মেলনে আসেন অ্যালেগ্রি।

 

সেই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মদ্রিচ আগস্টে চলে আসবে। সে অসাধারণ একজন খেলোয়াড়।’

ইএসপিএন সূত্র জানিয়েছে, মদ্রিচ এক বছরের চুক্তি করবেন এসি মিলানের সঙ্গে। মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। তার নেট বেতন হবে বছরে আনুমানিক ৩.৫ মিলিয়ন ইউরো (প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার), সঙ্গে বোনাসও থাকবে।

 

আগামীকাল বুধবার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আর ফাইনাল অনুষ্ঠিত হবে রোববার। এই টুর্নামেন্টের মাধ্যমে রিয়ালে ১৩ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন মদ্রিচ।

রিয়ালের হয়ে ২০১৮ সালে ব্যালন ডি’অর বিজয়ী হয়েছিলেন মদ্রিচ। কিন্তু গত মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সে লিগে অষ্টম হয়ে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছিল রিয়াল। অর্থাৎ রিয়ালে বিদায়ী মৌসুমটি সুখকর ছিল না মদ্রিচের জন্য।

এ বিষয়ে অ্যালেগ্রি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিন পরিশ্রম করা। সম্মান ফিরিয়ে আনার একমাত্র উপায় হচ্ছে দায়িত্বশীলতা এবং ভালো ফল অর্জন।’

 

এসি মিলান তাদের সিরিআ মৌসুম শুরু করবে আগামী ২৩ আগস্ট, ঘরের মাঠে ক্রেমোনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

 

 

 

অ্যালেগ্রি এর আগে ২০১০-১১ মৌসুমে এসি মিলানকে সিরিআ শিরোপা জিতিয়েছিলেন। সর্বশেষ জুভেন্টাসের কোচ ছিলেন তিনি।