NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

ভলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলো ভেনেজুয়েলা


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ভলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলো ভেনেজুয়েলা

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে ভেনেজুয়েলার জাতীয় পরিষদ। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে এ ঘোষণা দেওয়া হয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় নির্বিচারে গ্রেফতার, গুম ও বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেন টুর্ক। তার কার্যালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ভেনিজুয়েলার মানবাধিকার পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটেছে।

 

এ ধরনের অভিযোগ তোলার পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলার পার্লামেন্ট তাকে অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত নেয়।

এর আগে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার টুর্ক জেনেভায় ভেনেজুয়েলার বিরুদ্ধে গত এক বছরে নির্বিচারে আটক, যথাযথ বিচার প্রক্রিয়া লঙ্ঘন ও গুমের অভিযোগ তোলেন। তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার তার এ অভিযোগ প্রত্যাখ্যান করে।

 

এমনকি ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় টুর্কের প্রতিবেদনকে ‘আগ্রাসন’ বলে অভিহিত করেছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েয়েছে।

নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী জাতীয় পরিষদের স্পিকার জর্জ রদ্রিগেজ টুর্কের কার্যালয়ের সঙ্গে তার দেশের সরকারের যেকোনো সম্পৃক্ততা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তবে এবারই প্রথম নয়, অতীতেও জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে অবাঞ্ছিত করেছিল ভেনেজুয়েলা। এই ‘অবাঞ্ছিত’ বা ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণায় তাৎক্ষণিক কোনো আইনগত কিংবা কূটনৈতিক প্রভাব পড়ে না। অতীতের মতো এবারও তেমনটিই ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।