NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

ম্যানচেস্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ট্রেন চলাচল বন্ধ


খবর   প্রকাশিত:  ২৪ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

ম্যানচেস্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ট্রেন চলাচল বন্ধ

ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের কেন্দ্রে একটি পরিত্যক্ত ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে অক্সফোর্ড রোড স্টেশনের সব ট্রেন লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আশপাশের অ্যাপার্টমেন্ট ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার এই ঘটনা ঘটে।

 

 

খবরে বলা হয়, আগুন লেগেছে অক্সফোর্ড রোড স্টেশনের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত হটস্পার প্রেস ভবনে। দুপুরের পর আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুরো ভবন জ্বলে ওঠে।

নেটওয়ার্ক রেল জানিয়েছে, আজ সন্ধ্যা জুড়ে ট্রেন চলাচল বাতিল বা বিলম্বিত থাকবে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এবং গ্রেটার ম্যানচেস্টার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

 


 

গ্রেটার ম্যানচেস্টার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র বলেন, ফায়ার ফাইটাররা বর্তমানে ম্যানচেস্টারের ক্যামব্রিজ স্ট্রিটে অবস্থিত পরিত্যক্ত হটস্পার প্রেস ভবনে বড় একটি আগুন নেভানোর চেষ্টা করছেন। আশপাশের অ্যাপার্টমেন্ট ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা জনগণকে অনুরোধ করছি, দূরে থাকুন যতক্ষণ না আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।