NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের
Logo
logo

আগুয়েরোর রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১০ পিএম

>
আগুয়েরোর রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

আরও একবার টটেনহ্যাম হটস্পারের ত্রাতারূপে আবির্ভূত হলেন হ্যারি কেইন। তবে আগের সব বারের সঙ্গে এবারের পার্থক্য, এবারের গোলে দলকে তো জিতিয়েছেনই, গড়ে ফেলেছেন একটা রেকর্ডও। আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও আগুয়েরোর রেকর্ডটা ভেঙে কেইন টটেনহ্যামকে এনে দিয়েছেন ১-০ গোলের দারুণ এক জয়। উলভারহ্যাম্পটনের বিপক্ষে এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের শীর্ষেও উঠে এসেছে স্পার্সরা।

আজ শনিবার নিজেদের মাঠ টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে প্রথমার্ধে স্বাগতিকরা ছিল বেশ বিবর্ণ। সফরকারীরা যেখানে শুরুর ৪৫ মিনিটে টটেনহ্যাম গোলমুখে নিয়েছে ১২টা শট, সেখানে কেইনদের ছিল মাত্র একটা শট। 

তবে বিরতির পরই সফরকারী উলভারহ্যাম্পটন দেখল অন্য এক টটেনহ্যামকে। গোল খুব বেশি হয়নি, ৬৪ মিনিটে হ্যারি কেইনের গোলটাই হলো সবেধন নীলমণি, তবে সেটাই টটেনহ্যামকে জয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। 

দ্বিতীয়ার্ধে টটেনহ্যাম যে গোল একটার বেশি পায়নি, এর জন্য ভাগ্যেরও দায় আছে কিছুটা। কেইন আর সনের দুটো শট যে রুখে দিয়েছিল ক্রসবার! তবে দলটির অপেক্ষা শেষ করেন কেইন, ইভান পেরিসিচের নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে দলকে পাইয়ে দেন পরম আরাধ্য গোলের দেখা। সেই গোলটাই জিতিয়েছে অ্যান্তোনিও কন্তের দলকে, আর শেষ ১০ ম্যাচ ধরে প্রিমিয়ার লিগে জয়ের দেখা না পাওয়া উলভসদের অপেক্ষাটা বাড়ে আরও একটু।

কেইনের এই গোলের পর প্রিমিয়ার লিগে টটেনহ্যামের হয়ে তার গোলের সংখ্যা দাঁড়াল ১৮৫-এ। যার ফলে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিলেন তিনি। এর আগে সর্বোচ্চ গোলের রেকর্ডটা ছিল সার্জিও আগুয়েরোর। ম্যানচেস্টার সিটির হয়ে ১৮৪ গোল নিয়ে ক্যারিয়ার শেষ করেছিলেন তিনি, যার শেষ দুটো এসেছিল আবার নিজের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে। ১৮৩ গোল নিয়ে এই তালিকার তিনে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি। 

মাইলফলক টটেনহ্যামও ছুঁয়েছে এই ম্যাচে। কেইনের এই গোল ছিল প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে দলটির ১০০০তম গোল। তবে এর চেয়ে বোধ হয় দলটি লিগ টেবিলে নিজেদের অবস্থান নিয়েই তৃপ্তির ঢেঁকুর তুলবে বেশি। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে বর্তমানে যে দলটি আছে লিগের শীর্ষে! 

তবে আর সবার চেয়ে অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে কন্তের দল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি নিউক্যাসলের বিপক্ষে মাঠে নামবে আগামীকাল রোববার, আর তিনে থাকা আর্সেনাল আজ রাতেই মুখোমুখি হবে বোর্নমাউথের।