NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত যে ২২ জনের মৃত্যুদণ্ড ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধি-নিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট কলম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে মিথ্যা শনাক্তকরণ পরীক্ষায় বসানোর অভিযোগ কাদের-নাছিমসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ ইরান যুদ্ধ নিয়ে হেগসেথের অভিশংসন চাইলেন রিপাবলিকান আইনপ্রণেতা ক্রিপ্টোকারেন্সি বিল আটকে দিল মার্কিন সিনেট ইসরায়েলকে ২.৮ বিলিয়ন ডলারের অস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Logo
logo

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাবের চমক


খবর   প্রকাশিত:  ২০ জুন, ২০২৫, ১০:০৬ এএম

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাবের চমক

অবিশ্বাস্য! বোতাফাগোর পারফরম্যান্সকে ব্যাখ্যা করতে বললে এই একটি শব্দই বলতে হবে। যে পারফরম্যান্সের মাধ্যমে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান সিরিআর ক্লাবটি। ফিফা ক্লাব বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে তারা।

বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় বোতাফাগোর হয়ে একমাত্র গোলটি করেন ইগর হেসুস।

 

এই জয়ে (২ জয়, ০ ড্র, ০ হার— ৬ পয়েন্ট) এককভাবে গ্রুপ বি-এর শীর্ষে অবস্থান করছে বোটাফোগো। পিএসজি দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এখন অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এর আগে একই দিনে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো।

ইগর হেসুস গোল করেন ৩৬ মিনিটে। জেফারসন সাভারিনো মাঝমাঠ থেকে একটি পাস আক্রমণভাগে পাঠান। হেসুস দৌড়ে এসে দুই পিএসজি ডিফেন্ডারের মাঝ থেকে বলের দখল নেন। এরপর ডি-বক্সের প্রান্ত থেকে শট নেন। বল একবার বাউন্স করে জালের নিচের বাম কোণে জড়িয়ে পড়ে।

 

বোতাফোগোর গোলরক্ষক জন দুটি সেভ করে দলের ক্লিন শিট নিশ্চিত করেন। অপরদিকে পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা ৩টি শট রক্ষা করেন।

 

 

 

পিএসজি মোট ১৬টি শট নিলেও গোলমুখে ছিল মাত্র ২টি। অন্যদিকে বোতাফোগো ৪টি শট নেয় এবং তার সবকটিই ছিল অন টার্গেটে। এই কার্যকারিতাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।