NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

যুদ্ধ শুরুর সতর্কতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনির


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

যুদ্ধ শুরুর সতর্কতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘোষণা করেছেন আলীর (হায়দারের) নামে যুদ্ধ শুরু হলো।

হায়দার নামটি ইসলামের ইতিহাসে ইমাম আলীর একটি পরিচিত উপনাম। যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রকৃত উত্তরসূরি হিসেবে মানেন।

 

খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসী জায়নবাদী শাসনের (ইসরায়েলের) বিরুদ্ধে আমাদের শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে হবে। আমরা জায়নবাদীদের প্রতি কোনো করুণা দেখাবো না।

এই মন্তব্য এমন সময় এসেছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং দুই দেশের মধ্যে আরও তীব্র লড়াইয়ের আশঙ্কা বেড়ে গেছে।

 

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে এখনই তাকে হত্যা করবো না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‌‌‘আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার (আয়াতুল্লাহ আলী খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে তিনি নিরাপদ- আমরা তাকে সরিয়ে (হত্যা করে) ফেলবো না, অন্তত আপাতত নয়।’

ট্রাম্প আরও লেখেন, ‘কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের বা আমেরিকান সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। এ বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!’

 

আরেক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ‘আমরা এখন ইরানের আকাশসীমা পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি।’