NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

বাঙ্কারে থেকে ইরানের হামলার জবাব নিয়ে আলোচনা নেতানিয়াহুর


খবর   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

বাঙ্কারে থেকে ইরানের হামলার জবাব নিয়ে আলোচনা নেতানিয়াহুর

ইরানের মিসাইল হামলার জবাবের সময় মাটির নিচে বাঙ্কারে চলে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সঙ্গে রয়েছে তার সব নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু অন্য মন্ত্রীদের সঙ্গে ইরানের মিসাইল হামলার জবাব নিয়ে আলোচনা করছেন। কীভাবে হামলার জবাব দেওয়া হবে এ ব্যাপারে তাদের মধ্যে কথাবার্তা চলছে।

 

শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এরপর সারাদিনই দেশটিতে হামলা অব্যাহত রাখে তারা। সন্ধ্যা গড়িয়ে রাত নামার পরই ইরান এসব হামলার জবাবে মিসাইল হামলা শুরু করে। 

ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ মিসাইল ছোড়া হয়েছে।

 

টিভির স্ক্রিনে দেখা গেছে, মিসাইলগুলো ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হানছে। মিসাইলের আঘাতে অন্তত ২১ জন আহত হয়েছেন। যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইরান জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামের’ এ অভিযানে ইসরায়েলের সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।