NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ২৫


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ২৫

গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ফের গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজা শহরের দক্ষিণে তথাকথিত নেটজারিম করিডোরের কাছে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে। খবর আল জাজিরার।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তরে অবস্থিত আল-কারারা শহরের কাছে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত লোকজনের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নাসের হাসপাতালের একটি সূত্র আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ফলে ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোত্রিচ উভয়ই যুক্তরাজ্যে প্রবেশে নিষিদ্ধ হবেন এবং তাদের যেকোনো সম্পদ জব্দ করা হবে।

 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোত্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গভির সহিংসতা ও ফিলিস্তিনি মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উসকে দিয়েছেন।

প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, এটা অত্যন্ত আপত্তিকর যে নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের এ ধরনের ব্যবস্থার সম্মুখীন হতে হচ্ছে। স্মোত্রিচ এবং বেন-গভির উভয়ই গাজায় যুদ্ধের ব্যাপারে তাদের অবস্থানের জন্য সমালোচিত হয়েছেন।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৯৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১ লাখ ২৬ হাজার ৯২০ জন।

 

 

 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল।