NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

দর্শক ১০ জন থাক বা ২০ হাজার, চাপ একই : জামাল ভূঁইয়া


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৫, ০৮:০৬ পিএম

দর্শক ১০ জন থাক বা ২০ হাজার, চাপ একই : জামাল ভূঁইয়া

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে দর্শক উম্মাদনা চলছে বেশ কিছুদিন আগে থেকেই। টিকিটের জন্য হাহাকার, বাফুফে ভবনের সামনে দিনরাত অবস্থান কর্মসূচিও পালন করেছেন একদল সমর্থক। অনলাইনে টিকিট বিক্রি শুরুর পরপরই শেষ।

ধারণা করা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণ থাকবে সিঙ্গাপুরের বিপক্ষ ম্যাচে। স্বাগতিক দর্শক দলের জন্য যেমন অনুপ্রেরণা, তেমন চাপও। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন না যে, বেশি দর্শক মানেই বেশি চাপ।

 

সোমবার সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, ‘গ্যালারিতে দর্শক ১০ জন থাক আর ২০ হাজার থাক- চাপ একই। শেষ কথা হলো আমাদের পারফর্ম করতে হবে। তো, কত মানুষ ম্যাচ দেখতে এলো, সেটা কোনো বিষয় নয়। দিনশেষে আমাদের জিততে হবে। দেশের জন্য আমাদের পারফর্ম করতে হবে। অবশ্যই আমরা দর্শকের উপস্থিতি অনুভব করব, কিন্তু আমাদের জিততে হবে, পারফর্ম করতে হবে।'

কাগজে-কলমে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে শক্তিশালী। তাদের আক্রমণভাগ খুবই শাণিত। এ প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, আমরা আত্মবিশ্বাসী। ঘরের মাঠে, চেনা দর্শক। এটাকে চাপ মনে না করে অনুপ্রেরণা হিসেবে দেখবো।’

 

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে ফুটবল অঙ্গনে যে আমেজ তৈরি হয়েছে সে প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘আমাদের প্রত্যাশাও অনেক বেশি। বিশেষ করে বাছাইয়ের সবশেষ ম্যাচের পর এ প্রত্যাশা বেড়েই চলছে। দর্শকদের মতো আমাদের প্রত্যাশাও যে অনেক উঁচুতে! আমি মনে করি, দেশের মানুষদের, সমর্থকদের, নিজেদের এবং পরিবারকেও দেখানোর মুহূর্ত মঙ্গলবারের ম্যাচ।’

 

 

 

জয়ের প্রত্যাশা নিয়ে ঢাকায় এসেছে সিঙ্গাপুরও। সিঙ্গাপুরকে শক্তিশালী মানলেও জামাল দৃঢ় কণ্ঠেই বলেন, ‘তাদের (সিঙ্গাপুরকে) গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের। আমরা দেখেছি, সিঙ্গাপুর বল পজেশনে খুবই ভালো। এ জায়গাটায় তাদের জন্য সমস্যা তৈরি করতে হবে আমাদের। সিঙ্গাপুর বিল্ড-আপেও খুবই ভালো। সেটপিসে তাদের আক্রমণভাগ ভালো। সেখানেও আমরা তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারবো, তাদের ধসিয়ে দিতে পারবো।’