NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

বাণিজ্য উত্তেজনার মধ্যে ট্রাম্প-শি জিনপিংয়ের ফোনালাপ


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

বাণিজ্য উত্তেজনার মধ্যে ট্রাম্প-শি জিনপিংয়ের ফোনালাপ

বাণিজ্য উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলেছেন। এর লক্ষ্য ছিল পারস্পরিক শুল্ক আরোপ সংক্রান্ত উত্তেজনা নিরসন।

এই ফোনালাপ ট্রাম্পের অনুরোধে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। যদিও আলোচনার বিস্তারিত জানানো হয়নি।

 

হোয়াইট হাউজ এই ফোনালাপ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দুর্লভ খনিজ পদার্থ নিয়ে উত্তেজনা বেড়েছে। এই খনিজ পদার্থ গাড়ি, চিপস এবং সামরিক পণ্যে ব্যবহৃত হয়। চীন এসব রপ্তানি বন্ধ করায় বিশ্বজুড়ে সরবরাহে সমস্যা তৈরি হয়েছে।

 

মে মাসে দুই দেশ ৯০ দিনের একটি চুক্তি করে, যেখানে কিছু শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ট্রাম্প এখন অভিযোগ করছেন, চীন এই চুক্তি মানছে না। তিনি চীনে প্রযুক্তি রপ্তানিতে বাধা এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছেন। চীন এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় এই দুই অর্থনীতির মধ্যে দ্বন্দ্বে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। অনেকেই বলছেন, ট্রাম্পের হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এবং পরে আবার তা বাতিল করা বাজারে অনিশ্চয়তা তৈরি করছে।

এই ফোনালাপকে অনেকে দেখছেন দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক কিছুটা শান্ত রাখার চেষ্টা হিসেবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্থায়ী সমাধানের জন্য আরও গভীর আলোচনা দরকার।